সিলেটে কমছে পানি ভাসছে বন্যার ক্ষতচিহ্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সিলেটে কমছে পানি ভাসছে বন্যার ক্ষতচিহ্ন

মো. আবুল হোসেন

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০৪:২৩:৫৫ পূর্বাহ্ন

সিলেটে কমছে পানি ভাসছে বন্যার ক্ষতচিহ্ন


সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার নদ-নদীগুলোর মধ্যে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট ছাড়া সব পয়েন্টে পানি বিপৎসীমার নিচে আছে। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি নামছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। তবে পানি নামলেও নগর থেকে উপজেলা সবখানেই বন্যার ক্ষতচিহ্ন বেরিয়ে আসছে। এতে পানি নামার সাথে নতুন ভোগান্তিতে পড়ছেন মানুষ। 

পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্রে আসা লোকজন বাড়ি ফিরছেন। সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঢলের পানি যাতে দ্রুত নেমে যায়, সে জন্য নগরের অভ্যন্তরের ছড়াখালগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। এ ছাড়া পানি নেমে যাওয়া এলাকাগুলোও পরিষ্কার করা হচ্ছে। 

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে ২০টি আশ্রয়কেন্দ্র রয়েছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ৭টি কেন্দ্রে কাউকে পাওয়া যায়নি। বাকিগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে সিটি করপোরেশনের আশ্রয়কেন্দ্রগুলো বন্ধ করা হয়নি। পানি বৃদ্ধি পেলে সেগুলোতে ফের আশ্রয় নেওয়ার ব্যবস্থা রয়েছে। 

পাউবো সূত্রে জানা গেছে, কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে পানির বিপৎসীমা ১৩ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। সেখানে শুক্রবার দুপুর ১২টায় পানি ১১ দশমিক ৮৭ সেন্টিমিটারে অবস্থান করছিল। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার; সেখানে শুক্রবার দুপুর ১২টায় ৯ দশমিক ৯৬ সেন্টিমিটারে অবস্থান করছিল। 

পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, সিলেটের নদ-নদীর পানিগুলো পূরিপূর্ণ থাকায় পানি ধীরগতিতে নামছে। নতুন করে কোথাও পানি বৃদ্ধি পায়নি। 

এদিকে ভারতের চেরাপুঞ্জিতেও গত ২৪ ঘণ্টায় বৃষ্টি না হওয়ায় নতুন কারে পাহাড়ি ঢল নামেনি। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আর কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকলে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। 

এদিকে, জেলার বিভিন্ন স্থানে বন্যার পানি ধীরে ধীরে কমছে। পানি সরে যাওয়ার পর বন্যার তাণ্ডবের চিহ্ন একে একে বেরিয়ে আসছে। তলিয়ে যাওয়া ঘরবাড়ি, রাস্তাঘাটের ক্ষত বেরিয়ে পড়ছে। গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাটসহ বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, পানি কমতে দেখে অনেকের চোখে-মুখে বাড়ি ফেরার আকুতি থাকলেও ফিরতে পারছেন না। ঘরের মেঝেতে পা ফেলতে গেলে হাঁটু পর্যন্ত গেড়ে যায়। এ অবস্থায় নিজের মাথা গোঁজাই যেখানে দায়, সেখানে গবাদিপশু কোথায় রাখবেন? এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মানুষ। 

বন্যায় মানুষের ঘরবাড়ি ও রাস্তাঘাটের সঙ্গে মাছ চাষিদের স্বপ্নও ভেসে গেছে। ভাসিয়ে নিয়ে গেছে নিয়ে গেছে গো-খাদ্যও। ফলে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন মৌসুমি খামারিরা। আর পানি ও ঘরবাড়ির দিকে তাকালে ক্ষতচিহ্ন বলে দিচ্ছে কতটা ভয়াবহ ছিল পাহাড়ি ঢল নেমে আসা বন্যার দিনগুলো। বন্যা দুর্গতরা জানান, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা করা হলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। নয়তো দীর্ঘমেয়াদি ভোগান্তির আশঙ্কা থেকেই যাবে। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক