সিলেটে স্ত্রীর মামলায় ইমাম কারাগারে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সিলেটে স্ত্রীর মামলায় ইমাম কারাগারে

জৈন্তাবার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০৯:০৯:৫০ পূর্বাহ্ন

সিলেটে স্ত্রীর মামলায় ইমাম কারাগারে

ছবি : নিজস্ব


সিলেটের বিয়ানীবাজার থেকে পুলিশের হাতে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় এক ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হচ্ছেন গোয়াইনঘাট উপজেলার খলারচটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. জাবেদ আহমদ (৩৫)।

শুক্রবার রাতে বিয়ানীবাজার উপজেলার টেকইকোনা কেন্দ্রিয় জামে মসজিদ থেকে কোতোয়ালি থানা পুলিশের এসআই কাজী রিপন সরকার তাকে গ্রেপ্তার করেন।

এরআগে গত বৃহস্পতিবার জাবেদের স্ত্রী নাজমিন আক্তার নাজু বাদি হয়ে সিলেট মহানগরীর কোতোয়ালি থানায় একটি যৌতুক মামলা (নং-০৭(০৬)২৪) দায়ের করেছিলেন।

কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে এসআই কাজী রিপন সরকারকে মামলাটি তদন্তের দায়িত্ব প্রদান করা হয়। এর প্রেক্ষিতে তিনি বিয়ানীবাজার উপজেলার টেকইকোনা কেন্দ্রিয় জামে মসজিদের অভিযান চালিয়ে শুক্রবার রাতে জাবেদ আহমদকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, জাবেদ আহমদকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক