ছবি: সংগৃহীত
ইতালির ভিসা প্রাপ্তিতে বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থার (ভিএফএস) কাছে জিম্মি হয়ে পড়া সিলেটের হাজারো ভুক্তভোগীরা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রাথমিকভাবে তারা সিলেট নগরীতে ভিএফএস কার্যালয়ের সামনে রোববার গণঅবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। বেলা ১১ টায় মির্জাজাঙ্গালস্থ ভিএফএস গ্লোবাল কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
গণঅবস্থান কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে ইতালি ভিসা প্রত্যাশী ক্ষতিগ্রস্তদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ভুক্তভোগী রাজু আহমদ, বাবুল ঘোষ, শামীম আহমদ, আফতাব আহমেদ ও শিপু আহমেদ গণ অবস্থান কর্মসূচিতে সকল ভুক্তভোগীদের উপস্থিতি কামনা করেছেন। পাশাপাশি সিলেটের সর্বস্তরের সাংবাদিকসমাজের সহযোগিতা চেয়েছেন।
এম সি




