জগন্নাথপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

জগন্নাথপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ১১:০৪:৪৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশব্যাপি এ ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪' শুরু হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে।

এ উপলক্ষে শনিবার ( ৮ জুন) বেলা ১১টায় ভূমি সেবা কেন্দ্রের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম।পরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা সা-আদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ প্রমুখ।

এম সি