জকিগঞ্জে যুবকের লাশ উদ্ধার, ঘাতক আটক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

জকিগঞ্জে যুবকের লাশ উদ্ধার, ঘাতক আটক

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ০৯:০০:১৫ পূর্বাহ্ন

জকিগঞ্জে যুবকের লাশ উদ্ধার, ঘাতক আটক

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ এলাকা থেকে জুবায়ের আহমদ (২২) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। 

৮জুন শনিবার বাদ মাগরিব আমলশীদ দীঘিরপার কুশিয়ারা নদীর বেড়িবাঁধের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের আহমদ জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের জাকির হোসেনের বড় ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি। 

স্থানীয়রা জানান, নিহত জুবায়ের আহমদ মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আপন চাচাতো ভাই ঘাতক দেলোয়ার হোসেন দ্যা দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ (রাস্তার) পাশে ফেলে বাড়িতে চলে যায়। পরে স্থানীয়রা রক্ত ও লাশ দেখে মসজিদের মাইকে মাইকিং করে ঘাতক দেলোয়ার হোসেনকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। 

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন নসির বলেন, ঘাতক দেলোয়ার হোসেনের বাড়ি আমলশীদ এলাকায় হলেও ছোটকাল থেকে সে তার পিতা-মাতার সাথে সিলেট শহরেই থাকে। আমলশীদ গ্রামের বাড়িতে তাদের কোন ঘর-বাড়ি নেই। বিগত কয়েক মাস থেকে আমলশীদ এলাকায় এসে চাচার ঘরে থাকতো। এই থাকার সুবাদে তাদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে শনিবার মাগরিবের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পথে জুবায়ের আহমদকে দ্যা দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহতের মুখ, মাথা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষের সহায়তায় দেলোয়ার হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি জিজ্ঞাসাবাদ শেষে মূল রহস্য পাওয়া যাবে।  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 



এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক