সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের দেশসেরা টিম শ্রীমঙ্গল উপজেলা শাখা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের দেশসেরা টিম শ্রীমঙ্গল উপজেলা শাখা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ১১:০৪:১৬ পূর্বাহ্ন

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের দেশসেরা টিম শ্রীমঙ্গল উপজেলা শাখা

ছবি: নিজস্ব


বাংলাদেশের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর দেশ সেরা টিম নির্বাচিত হল সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা।

গতকাল ৮ই জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট সংগঠনের দশম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে শ্রীমঙ্গল টিমকে এ সম্মাননা প্রদান করা হয়।  

শ্রীমঙ্গল উপজেলা শাখার পক্ষে  সম্মাননা গ্রহন করেন  সংগঠনের সভাপতি মতিউর রহমান মতিন এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন রিপন। ২০২০ সাল থেকে শ্রীমঙ্গল উপজেলা শাখা বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে  আসছে। বিশেষ করে প্রতিবন্ধী ও পথশিশুদের নিয়ে এ শাখা অনেক সফলতা অর্জন করেছে। 

এছাড়াও দুঃস্থ অসহায় গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান, পূনর্বাসন সেবা দিয়ে আসছে। ভবিষ্যতে শ্রীমঙ্গল উপজেলা শাখা শ্রীমঙ্গলবাসীর জন্য  বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে হাজির হবে বলে সংশ্লিষ্টরা জানান।   সংগঠনের প্রতিষ্ঠা কালীন সময় থেকে শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। 

নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদারের দিক নির্দেশনায়  সংগঠনের চেয়ারম্যান  শাফি মোদ্দাসের খান জ্যোতির সভাপতিত্বে  কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আবু  জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম, সংসদ সদস্য, কুমিল্লা-৮, অর্থ সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংগঠনের ভাইস প্রেসিডেন্ট  গাজী আলিম আল রাজী সহ অনেকে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক