ছবি: সংগৃহীত
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেছেন, সিলেটে এক সময় রক্ষণশীল সমাজ ব্যবস্থা ছিল। সেখানে ছেলেদের লেখাপড়ায় উৎসাহিত করা হতো, আর মেয়েদেরকে লেখাপড়ায় নিরুৎসাহিত করে রাখা হতো। এখন আর সেই সময় নেই। সিলেটের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছেলেদের চেয়েও মেয়েরা মেধার সাক্ষর রাখছে। তারা জ্ঞান, বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে ছেলেদের চেয়েও এগিয়ে যাচ্ছে।
জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বাষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে নাসির উদ্দিন খান বলেন, স্মার্ট নাগরিক হতে হলে মেয়েদের পেছনে রাখলে হবে না। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও গুরুত্ব দিয়ে শিক্ষিত করে তুলতে হবে। জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও সাবেক কাউন্সিলর মো. আজম খানের সভাপতিত্বে ও সংগঠক আহমদ সমশের সিরাজ সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল বাছিত, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইকতার খান, ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছয়েফ খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মির্জা দুলাল আহমদ, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, শিক্ষক বিধান রঞ্জন ধর, ডালিয়া শাহানা, বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ওয়ালিদুল হক ও সুকর্ণা দাস।
উপস্থিত ছিলেন জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শওকত আলী, নমিতা রানী ঘোষ, বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, আনোয়ার পারভেজ জাহাঙ্গীর, মঞ্জুর আলম খান, মুজিবুল হক, বিদ্যালয়ের শিক্ষক শিপ্রা রানী রায়, কামরুন্নাহার, সপ্না পাল, দীপ্তা দে, কনিকা দেব, দীপংকর রায়, প্রশান্ত কুমার পাল, মাছুম আহমদ, মোশাররফ হোসেন, খালেদা আক্তার, শারমিন জাহান, শাহীনুর আক্তার, বুশরা খানম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলীয়াত আলভী ও পবিত্র গীতাপাঠ করেন শিক্ষার্থী মৌ রানী ঘোষ। মানপত্র পাঠ করেন মোমেনা আক্তার।
এস এইচ টি/




