জৈন্তাপুরে বন্যায় ৮৯৫টি কাঁচা ঘরবাড়ি ও ১৩২ কি:মি: রাস্তা ক্ষতিগ্রস্ত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বন্যায় ৮৯৫টি কাঁচা ঘরবাড়ি ও ১৩২ কি:মি: রাস্তা ক্ষতিগ্রস্ত

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ০৩:১৫:৪৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বন্যায়  ৮৯৫টি কাঁচা  ঘরবাড়ি ও ১৩২ কি:মি: রাস্তা ক্ষতিগ্রস্ত


জৈন্তাপুর উপজেলায় পাহাড়ি ঢলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় উপজেলার কাঁচাপাকা ঘরবাড়ি ও রাস্তা ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর পর্যায়ক্রমে দৃশ্যমান হচ্ছে উপজেলার বিভিন্ন পয়েন্টে ভেঙ্গে যাওয়া সম্পূর্ণ ও আংশিক পাঁকা, আধাপাঁকা ও কাঁচা সড়ক। সেই সাথে দৃশ্যমান হয়েছে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া কাঁচা ঘর বাড়ীর সংখ্যা। 

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী গত ২৯শে মে'র গভীর রাতে আকস্মিক পাহাড়ি ঢলে উপজেলার তিনটি প্রধান নদীর পানি হঠাৎ বিপদসীমা অতিক্রম করে নদী তীরবর্তী এলাকা সহ বিভিন্ন পয়েন্টে কাঁচা ঘরবাড়িতে আঘাত করে। এতে করে উপজেলার ২ হাজার ৭ শত ২০টি পাঁকা বাড়ী ও ৯ হাজার ৩শত ৫০ টি আধাপাঁকা বাড়ী অক্ষত থাকলেও ১২ হাজার ৭শত ৪০টি কাঁচা বাড়ীর মধ্যে ২৮০টি বাড়ী সম্পূর্ণ ও ৬১৫টি বাড়ী আংশিক ক্ষতিগ্রস্হ হয়েছে। টাকার অংকে সম্পূর্ণ ভেঙ্গে যাওয়া বাড়ীর ক্ষতির পরিমান ১ কোটি ৪০ লক্ষ টাকা ও আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ীর মূল্য ১ কোটি ২৩ লক্ষ টাকা।

সেই সাথে বন্যার কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৩২ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জৈন্তাপুর  স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৯৭ দশমিক ০৭ কিলোমিটার পাকা সড়কের মধ্যে ১১ দশমিক ৪৫ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ও ২০ কিলোমিটার রাস্তা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।  টাকার অংকে তা ক্ষতির পরিমান যথাক্রমে ৫ কোটি ৭২ লক্ষ ৫০ হাজার ও ৬ কোটি টাকা। এ ছাড়াও বন্যায় ইট সলিং দ্বারা নির্মিত ১২ দশমিক ৭১ কিলোমিটার রাস্তার মধ্যে ২ দশমিক ৫ কিলোমিটার সম্পূর্ণ ও ৩ দশমিক ২১ কিলোমিটার আংশিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অংকে যার পরিমাণ যথাক্রমে ৫০ লক্ষ ও ৩২ লক্ষ ১০ হাজার টাকা। 

সেই সাথে বন্যায় উপজেলার ৩০৯ দশমিক ৫৪ কিলোমিটার কাঁচা সড়কের মধ্যে বন্যায় সম্পূর্ণ  ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫  কিলোমিটার ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ কিলোমিটার কাঁচা সড়ক। টাকার অংকে ক্ষতির পরিমান যথাক্রমে ২ কোটি ৮০ লাখ টাকা ও ৩ কোটি টাকা। 

এ ছাড়াও জৈন্তাপুর  স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার ৯৬টি ব্রীজের মধ্যে ১টি ব্রীজ সম্পূর্ণ ও ৬টি ব্রীজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অংকে ক্ষতির পরিমান যথাক্রমে ২৮ লাখ ৬২ হাজার ও ৩৬ লক্ষ টাকা। এ ছাড়াও বন্যায় উপজেলার ১২২ টি কালভার্টের মধ্যে ২৪টি কালভার্ট আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে যার টাকার অংকে ক্ষতির পরিমান ৬০ লক্ষ টাকা। 

এদিকে বন্যায় বসতবাড়ী ও রাস্তা ঘাটের ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। তিনি জানান স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে ক্ষতিগ্রস্হ বাড়ীঘরের তালিকা করা হয়েছে। বন্যায় কোন প্রাণহানির মত ঘটনা ঘটেনি।  তিনি বলেন বন্যায় ক্ষতিগ্রস্হের তালিকা মান্যবর জেলা প্রশাসক সিলেটের মাধ্যমে দূর্যোগ ব্যাবস্হাপনা মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক