স্হানীয় সরকার যতবেশি শক্তিশালী দেশ ততোবেশি উন্নত এমপি ইমরান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

স্হানীয় সরকার যতবেশি শক্তিশালী দেশ ততোবেশি উন্নত এমপি ইমরান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ০৬:৩২:০৮ পূর্বাহ্ন

স্হানীয় সরকার যতবেশি শক্তিশালী দেশ ততোবেশি উন্নত এমপি ইমরান


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গোয়াইনঘাট উপজেলা পরিষদের নব নির্বাচিত পরিষদেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, যে দেশের স্থানীয় সরকার যতবেশী শক্তিশালী সে দেশ ততবেশী উন্নত। দেশের জনগণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের সকল সুবিধা খুব সহজে পেয়ে থাকে। এ জন্য শেখ হাসিনা সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ডিজিটালাইজ্ড সহ সার্বিক উন্নয়ন করেছে। এর মাধ্যমে দেশের মানুষ একদিকে যেমন সরকারি সব সুবিধা পাচ্ছে, অপরদিকে দেশের উন্নয়ন ও অগ্রগতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাথে জনসম্পৃক্ততা আরও বাড়াতে হবে উল্লেখ করে এমপি ইমরান আহমদ আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান। তিনি রোববার বিকেলে গোয়াইনঘাট উপজেলা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপনের সভাপতিত্বে ও গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম'র পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক