বাজেটকে স্বাগত জানিয়ে বিশ্বনাথ আ’লীগের আনন্দ মিছিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

বাজেটকে স্বাগত জানিয়ে বিশ্বনাথ আ’লীগের আনন্দ মিছিল

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ০৮:৫৭:৫০ পূর্বাহ্ন

বাজেটকে স্বাগত জানিয়ে বিশ্বনাথ আ’লীগের আনন্দ মিছিল

ছবি : নিজস্ব


নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ৯ জুন ) বিকালে পৌর এলাকার পুরাণ বাজারের আওয়ামীলীগের দলীয় অস্থায়ী কার্যালয়ের সামন থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিল শেষে পৌর শহরের বাসিয়া সেতুর উপর মিছিলটি এক পথসভা রূপান্তর হয়। দেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে পথসভায় দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক