ছবি : নিজস্ব
প্রতি বৎসরের ন্যায় এ বছরও জাতীয় বৃক্ষরোপণ অভিযান সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বর্ষা মৌসুমে সকল সেনানিবাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। একইদিনে সিলেটে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। 
সিলেট সেনানিবাসে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী। কর্মসূচি উপলক্ষে সিলেট সেনানিবাসে মনোজ্ঞ র্যালির আয়োজন করা হয়। র্যালিতে সিলেট ও জালালাবাদ সেনানিবাসের অফিসারবৃন্দ, অন্যান্য সেনাসদস্যসহ সেনানিবাসের সকল স্কুল ও কলেজসমূহের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনের সাথেই সিলেট ও জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন-সিলেট এরিয়ার উদ্যোগে বৃক্ষরোপন কার্যক্রম শুরু হয় যা ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ বছর ৬ হাজার বৃক্ষরোপনের কর্মসূচি নেয়া হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচির আওতায় বিভিন্নজাতের ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনমূলক গাছ রোপন করা হবে।
এম সি




