বিয়ানীবাজারে নগদ টাকাসহ দুটি মোটরসাইকেল চুরি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে নগদ টাকাসহ দুটি মোটরসাইকেল চুরি

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ১১:২১:১৩ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে নগদ টাকাসহ দুটি মোটরসাইকেল চুরি

ছবি : নিজস্ব


সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলা এলাকার একটি মোটরসাইকেলের শোরুম থেকে দুটি হিরো কোম্পানির মোটরসাইকেল ও নগদ প্রায় দেড় লাখ টাকা চুরি নিয়ে রহস্য জট বেঁধেছে। শনিবার দিবাগত রাতের কোন একসময় এই চুরি সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, আলিশা মটরস এর শো রুমের ভেতরের সিসি ক্যামেরা থাকলেও সেগুলো এক সপ্তাহের বেশি সময় থেকে অচল রয়েছে। রোববার সকাল পৌনে ১০টার দিকে কর্মকর্তা -কর্মচারীরা শো রুমে এসে দেখেন শো রুমের পাশের সার্ভেসিং রুমে তালা নেই। ভেতরে থাকা হিরো কোম্পানি গ্লামার ও স্প্ল্যাণ্ডার মোটরসাইকেলও নেই।

শনিবার রাতে শোরুমটি চুরি গেলেও বন্ধ সার্টারের পাশে কোন ভাঙ্গা তালা পাওয়া যায়নি। এমনকি আশপাশেও মিলেনি তালার হদিস। একই সাথে চুরি যাওয়া গাড়ির শোরুম থেকে প্রয়োজনী কাগজপত্র উধাও হয়েছে।  তবে শোরুম কর্তৃপক্ষ জানায়, কাগজ খোঁজা হচ্ছে, গাড়ির কাগজ পাওয়া যাবে।  ভেতরে গিয়ে তারা দেখেন ক্যাশ কাউন্টারের মেঝেতে ক্যাশ ড্রয়ার ও কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখা ছিল। অথচ ক্যাশ কাউন্টারের তালাটি অক্ষত আছে। এই ক্যাশ ড্রয়ারে শনিবার রাতে যাবার সময় ১ লাখ ৩৭ হাজার ৫৬০ টাকা রেখেছিলেন শো রুম ম্যানেজার সুলতান আহমদ।

আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হবে জানিয়ে আলিশা মটরসের সত্ত্বাধিকারী জুয়েল আহমদ বলেন, এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। বিষয়টি খুবই দুঃখজনক। তিনি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার।

বিয়ানীবাজার থানা পুলিশের ওসি দেবদুলাল ধর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মনে হয়েছে ঘটনাটি রহস্যজনক। শোরুম মালিক পক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক