ইন্টারনেট সংযোগে সমস্যা: দুই দিন সিলেটে পাসপোর্ট সেবা বন্ধ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ইন্টারনেট সংযোগে সমস্যা: দুই দিন সিলেটে পাসপোর্ট সেবা বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৪ ১০:১৩:২২ পূর্বাহ্ন

ইন্টারনেট সংযোগে সমস্যা: দুই দিন সিলেটে পাসপোর্ট সেবা বন্ধ

ছবি: সংগৃহীত


সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট সেবা বন্ধ রয়েছে।


রোববার (৯জুন) সকালে পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা লোকজন উত্তেজিত হলে কর্তৃপক্ষ পাসপোর্ট সেবা সাময়িক বন্ধ ঘোষণা করে।


এসময় স্বাক্ষর বিহীন সাদাকাগজে ঢাকার সাথে ইন্টারনেট সংযোগে সাময়িক সমস্যা হওয়ায় কারণে পাসপোর্ট সেবা বন্ধ নোটিশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-সহকারী পরিচালক সাহেব আলী।
জানা যায়, রোববার সকাল থেকে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে সেবা নিতে আসেন সেবাগ্রহীতারা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সেবা না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় সেবাগ্রহীতাদের। এসময় তারা উত্তজিত হলে সাদাকাগজে একটি নোটিশ দেয়ালে লাগানো হয়।


ওই নোটিশে বলা হয়- 'ই-পাসপোর্ট ডাটা সেন্টার, ঢাকা-র সাথে ইন্টারনেট সংযোগে সাময়িক সমস্যা হওয়ায় অত্রাফিস হতে সাময়িকভাবে পাসপোর্ট সেবা প্রদান করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নিজ দায়িত্বে অপেক্ষা করা অথবা আগামী ১১ জুন ২০২৪ তারিখে আসার জন্য অনুরোধ করা হলো।'


এ ব্যাপারে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-সহকারী পরিচালক মো.সাহেব আলী বলেন, ই-পাসপোর্ট ডাটা সেন্টার, ঢাকার সাথে ইন্টারনেট সংযোগে সাময়িক সমস্যার কারণে আমরা সাময়িকভাবে পাসপোর্ট সেবা বন্ধ রয়েছে।আশা করছি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক