বড়লেখায় নো হেলমেট, নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়নে নিসচার প্রচারণা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

বড়লেখায় নো হেলমেট, নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়নে নিসচার প্রচারণা

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৬/২০২৪ ১০:২৪:৪০ পূর্বাহ্ন

বড়লেখায় নো হেলমেট, নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়নে নিসচার প্রচারণা

ছবি: নিজস্ব


দেশব্যাপী শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম। তারই ধারাবাহিকতায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও প্রশাসনের উপস্থিতিতে কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। 

রোববার (৯ জুন) বিকেল ৩ টায় বিভিন্ন ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেন ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আলী, ট্রাফিক পুলিশ বিলাল হোসেন, বিল্লাল হোসেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ছাদিকুর রহমান, জাকারিয়া আহমদ, সাহাব উদ্দিন প্রমুখ। 

কার্যক্রম শুরুর পর তেল নিতে আসা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের 'নো হেলমেট, নো ফুয়েল' সম্পর্কিত আইন মানতে তাদের প্রতি আহবান জানানো হয়। 

এসময় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আলী বলেন- যারা মোটরসাইকেল চালায়, হেলমেট তাদের জন্য খুব জরুরি। তাই পেট্রোল পাম্পগুলোতে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, নিসচা বড়লেখা শাখার সময়োপযোগী এই পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। নিসচা প্রতিনিয়ত দেশের কল্যাণে কাজ করে। জনস্বার্থে তাদের এই উদ্যোগের সাধুবাদ জানাচ্ছি। জ্বালানি না পেলে কেউ মোটরসাইকেল চালাতে পারবে না। ফলে সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেকটা কমে যাবে। পাশাপাশি আমাদের এ অভিযান চলমান থাকবে। এ জন্য সবার মাঝে জনসচেতনতা খুবই জরুরি। একটি জীবনের মূল্য আছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক