নগরীতে কোন অবৈধ পশুরহাট বসতে দেয়া হবে না : সিসিক মেয়র
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

নগরীতে কোন অবৈধ পশুরহাট বসতে দেয়া হবে না : সিসিক মেয়র

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১০/০৬/২০২৪ ০৫:৩৭:৪৪ পূর্বাহ্ন

নগরীতে কোন অবৈধ পশুরহাট বসতে দেয়া হবে না : সিসিক মেয়র


নির্ধারিত কোরবানীর পশুর হাট ব্যতীত অবৈধ হাট বসালেই আইনানোগ ব্যবস্থা গ্রহণ করবে সিলেট সিটি কর্পোরেশন। সোমবার (১০ জুন) দুপুর ১টায় মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে একটি জরুরি বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৩ জুন থেকে ৫ দিন পর্যন্ত সিলেট নগরীতে ৮টি কোরবানীর পশুর হাট ইজারা আহ্বান করা হয়েছে। সিটি কর্পোরেশনের নির্ধারিত ৮টি পশুর হাট ব্যতীত অবৈধ হাট বসতে দেয়া হবেনা। কেউ অবৈধ হাট বসালে তার বিরুদ্ধে আইনানোগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, কোরবানীর পর দ্রুত বর্জ্য অপসারন করবে সিসিক। হাট চলাকালে শহরকে পরিচ্ছন্ন রাখতে সার্বক্ষণিক পরিস্কার অভিযান চালানো হবে। পবিত্র ঈদের দিন নির্ধারিত স্থানে কুরবানীর বর্জ্য ফেলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ লক্ষ্যে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য সিসিকের পক্ষ থেকে প্রচারণামূলক কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিটি কর্পোরেশন আগামী ১৩ জুন থেকে ৫ দিন পর্যন্ত নগরীর নতুন টুকেরবাজার (তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা), মাছিমপুর কয়েদির মাঠের খালি জায়গা, মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা, শাহপরাণ পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ ও দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালে কোরবানীর অস্থায়ী পশুর হাট ইজারা আহ্বান করা হয়েছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক