ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক পাঠদান কেন্দ্রের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করায় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসাইনকে ইফা কর্মকর্তার হুমকির বিষয়টি আপোষে মীমাংসা করা হয়েছে।
এনিয়ে 'সাংবাদিকের সাথে ইফা কর্মকর্তার অসদাচরণ' এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বহুল প্রচারিত দৈনিক জৈন্তাবার্তা। এরপর ঘটনাটি উধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি গোচর হলে ওই ফাউন্ডেশনের কতৃপক্ষ বিষয়টি মীমাংসা করার জন্য একটি উদ্যােগ নেন। এরই পরিপেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গেদের নিয়ে একত্রে বসে বিষয়টি আপোষে মীমাংসা করা হয়েছে। এতে দুই পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। এবং ওই ফাউন্ডেশনের শাল্লা শাখায় যে যে কেন্দ্রে অনিয়ম রয়েছে সে বিষয়গুলোও গুরুত্ব সহকারে দেখবেন বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করা হয়েছে।
এবিষয়ে ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক মোশাররফ হোসেন বলেন, মানুষ বলতেই ভুল। ভুল মানুষেরই হয়। ঘটনাটি আমি শোনার পরই শেষ করার জন্য সুপারভাইজারকে বলে দিয়েছি। এবং ইসলামিক ফাউণ্ডেশনের শাল্লা শাখার যে কয়েকটি কেন্দ্রে অনিয়ম রয়েছে সে-সবের ব্যাপারেও খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এলএইচ




