ছবি: নিজস্ব
আর মাত্র কয়দিন পরই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে শপিং মল ও বিপনী বিতান। ব্যবসায়ীরা প্রতি বছরের মত এবারো নিত্য নতুন কালেকশনের পাশাপাশি বিদেশী সংগ্রহে সমৃদ্ধ করেছেন নিজ নিজ প্রতিষ্ঠান। বিশেষ করে পোশাকের দোকান গুলোতে নামি দামি ব্রান্ডের সাথে রয়েছে বিদেশি পোশাকও।
কিন্তু সুনামগঞ্জে জগন্নাথপুরে এখনো পুরোদমে জমে উঠেনি ঈদ বাজার। ঈদকে সামনে রেখে অনেক টা ধীর গতিতে চলছে বেচাকেনা। মার্কেটগুলোতে ক্রেতা উপস্থিতি ও কম। যারাই আসছেন তাদের কেনার চেয়ে এখন দেখায় আগ্রহ বেশি বলে দাবি বিক্রেতাদের। তবে শেষের দিকে ঈদ বাজার জমে উঠবে বলে প্রত্যাশা তাদের।
এ ব্যাপারে ব্যবসায়ী দের সাথে কথা বললে জগন্নাথপুরে টিএন্ডটি রোড ব্যবসায়ী ডলফিন ফ্যাশন মালিক জহিরুর ইসলাম বলেন,আমরা ক্রেতাদের কথা চিন্তা করে সব সময় ভালো কালেকশন রাখি। এবারও তার ব্যাতিক্রম নয় তবে অন্য বছরের তুলনায় এ বছর আমাদের বেচাকেনা ভালো। ইতিমধ্যে ক্রেতারাও আসতে শুরু করেছেন।
জগন্নাথপুর ঘোষ শপিং সেন্টার,টি এন্ড টি রোড আসল ঝলক ফ্যশনের মালিক শ্যামল গোপ বলেন,ঈদের কেনাকাটা এখনো জমে উঠেনি তবে দু এক দিনের মধ্যে জমে উঠবে আসা করি। তবে বরাবরের মত এবার ও দাম নিয়ে অভিযোগ ক্রেতাদের। ঈদ বাজারে আগে এসেও দামের কারণে চাহিদা মত জিনিস কিনতে পারছেন না বলে অভিযোগ তাদের।
এ ব্যপারে ক্রেতাদের সাথে কথা বললে গৃহিণী ফাহমিদা তমা বলেন, সব কিছুর দামের সাথে পাল্লা দিয়ে ঈদের বাজারেও যেন আগুন। মানুষ কি কিনবে বুঝতেছে না। বাজেটের বাহিরে হলে তো আর কেনাকাটা করা সম্ভব নয়। তিনি বলেন ঈদ বাজারে যদি দামটা একটু কম রাখা যায় তাহলে সবাই যার যার পছন্দ অনুযায়ী জিনিস কিনতে পারবে।
এম সি




