সিলেটের নাজিরবাজারে ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সিলেটের নাজিরবাজারে ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ০৮:২৩:৪১ পূর্বাহ্ন

সিলেটের নাজিরবাজারে ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। 

সোমবার (১০ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা নজরুল আলম খান হিরন (৭০) নাজিরবাজারের পার্শ্ববর্তী ওসমানীনগর উপজেলার চিন্তামণি পূর্বপাড়া গ্রামের খানবাড়ির বাসিন্দা। নিহতের পিতা মৃত ইসরাইল খান । 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার  বিকাল সাড়ে পাঁচটার দিকে নজরুল নাজিরবাজারে সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে  লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক