কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টি: বন্যার আশংকা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টি: বন্যার আশংকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ০৮:২৫:৩৯ পূর্বাহ্ন

কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টি:  বন্যার আশংকা

ছবি: সংগৃহীত


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সমতল ও হাওরঘেষা কয়েকটি গ্রামের রাস্তাঘাট ও বাড়ির উঠানে পানি উঠেছে। পানি বেড়ে বন্যার আশংকা বাড়ছে।

অন্যদিকে (সোমবার) বৃষ্টি না হলেও পানি বেড়েছে কুশিয়ারা নদীতে।কুশিয়ারা নদী (ফেঞ্চুগঞ্জ)  এর বিপদসীমা ৯.৪৫ মিটার।
সোমবার সন্ধ্যা পর্যন্ত পানি বেড়ে দাঁড়িয়েছে ১০.০১ মিটারে।যা বিপদসীমা থেকে ৬৫সেন্টিমিটার বেশি।
পানি বাড়ার কারনে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সাইলকান্দি, সুড়িকান্দি, গয়াসি, ভেলকুনা, ঘিলাছড়া ইউনিয়নের পুর্ব যুধিষ্ঠিপুর, মইমারা, মাইজগাও ইউনিয়নের পশ্চিম কর্মদা, গুচ্ছগ্রাম ইত্যাদি এলাকার কিছু স্থানের রাস্তাঘাট ডুবে গেছে,পানি উঠেছে বাড়ির উঠানেও।
অন্যদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা জানান,উপজেলায় ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে সেই সাথে রয়েছে অন্যান্য সহায়তা ব্যবস্থা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক