সিটি কর্পোরেশনে বিশেষ সভা: নগরীতে বসছে ৮টি কোরবানির পশুর হাট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

সিটি কর্পোরেশনে বিশেষ সভা: নগরীতে বসছে ৮টি কোরবানির পশুর হাট

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ১০:৪৭:০৭ পূর্বাহ্ন

সিটি কর্পোরেশনে বিশেষ সভা: নগরীতে বসছে ৮টি কোরবানির পশুর হাট

ছবি: নিজস্ব


নির্ধারিত কোরবানির পশুর হাট ব্যতীত অবৈধ হাট বসালেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সিলেট সিটি কর্পোরেশন। সোমবার মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে একটি জরুরি বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিটি কর্পোরেশন আগামী ১৩ জুন থেকে ৫ দিন পর্যন্ত নগরীর নতুন টুকেরবাজার (তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা), মাছিমপুর কয়েদির মাঠের খালি জায়গা, মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা, শাহপরাণ পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, সিটি কর্পোরেশনের মালিকানাধীন এসফল্ট মাঠ ও দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালে কোরবানির অস্থায়ী পশুর হাট বসবে। 

সভায় সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ১৩ জুন থেকে ৫ দিন সিলেট নগরীতে ৮টি কোরবানির পশুর হাট বসবে। ইতোমধ্যে ইজারা আহ্বান করা হয়েছে। সিটি কর্পোরেশনের নির্ধারিত ৮টি পশুর হাট ব্যতীত অবৈধ হাট বসতে দেয়া হবে না। কেউ অবৈধ হাট বসালে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ করবে সিসিক। হাট চলাকালে শহরকে পরিচ্ছন্ন রাখতে সার্বক্ষণিক পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। পবিত্র ঈদের দিন নির্ধারিত স্থানে কুরবানির বর্জ্য ফেলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ লক্ষ্যে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য সিসিকের পক্ষ থেকে প্রচারণামূলক কর্মসূচিরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

জরুরি বিশেষ সভায় নগরীর ৩৫ নং ওয়ার্ডের চামেলীবাগ এলাকায় টিলাধসে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে নীরবতা পালন ও তঁাদের রূহের মাগফেরাত কামনা করা হয়। টিলায় নিহতদের পরিবারকে ঘর নির্মাণ ও মালনীছড়ায় বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ বিভিন্ন শাখা প্রধান উপস্থিত ছিলেন। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক