টিলাধসে হতাহত পরিবারকে ঘর নির্মাণ করে দেবে সিসিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

টিলাধসে হতাহত পরিবারকে ঘর নির্মাণ করে দেবে সিসিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ১০:৫৪:১৭ পূর্বাহ্ন

টিলাধসে হতাহত পরিবারকে ঘর নির্মাণ করে দেবে সিসিক

ছবি: নিজস্ব


সিলেট নগরীর মেজরটিলা চামেলীবাগে টিলাধসে হতাহত পরিবারকে ঘর নির্মাণ করে দেবে সিলেট সিটি কর্পোরেশন। এছাড়া মালনীছড়ায় বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়া হবে। 

সোমবার নগরভবনে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সিটি কর্পোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সভায় মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, এখন বর্ষা মৌসম। বর্ষায় টিলায় ভূমি ধসের ঘটনা প্রায়ই আমরা দেখতে পাই। ঝঁুকিপুর্ণ টিলার আশেপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ বিভিন্ন শাখার প্রধান উপস্থিত ছিলেন। এর আগে মেয়র চামেলীবাগ এলাকায় টিলাধসে নিহতদের প্রতি গভীর শোক জানান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। নিহতদের আত্মার মাগফেরাত কমনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক