ঈদ-উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ঈদ-উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ১১:৪৯:১৩ পূর্বাহ্ন

ঈদ-উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

ছবি: নিজস্ব


পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পৌর এলাকার ৮২টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা প্রদান করেছে হবিগঞ্জ পৌরসভা। 

গতকাল সোমবার বিকেলে পৌর টাউন হলে এক সভার মধ্য দিয়ে এই সম্মানী ভাতা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। সভাপতি ছিলেন পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ মুনিরুজ্জামান, ঈদগাহের খতিব গোলাম মোস্তফা নবীনগরী ও চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী। পৌর কাউন্সিলদের মাঝে উপস্থিত ছিলেন টিপু আহমেদ, গৌতম কুমার রায় ও শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়