গোয়াইনঘাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরো ৪০ পরিবার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরো ৪০ পরিবার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ০২:০১:৫৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো আরো ৪০ পরিবার

ছবি: নিজস্ব


সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভূমি-গৃহহীন পরিবার গুলোকে ৫ম পর্যায়ের ২য় ধাপে পুরাতন ব্যারাকে ৪০ টি ঘর নতুনভাবে প্রস্তুত করে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী’র জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধনের পরই গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম'র সভাপতিত্বে ও সঞ্চালনায় ভূমিহীন ও গৃহহীন ৪০ টি পরিবারকে জমির কাগজ পত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়ইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,

ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, সহকারি কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এনিয়ে গোয়াইনঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ১১৩৮ টি ভূমি ও গৃহহীন পরিবার।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক