ছবি: নিজস্ব
সিলেটের জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট।
মঙ্গলবার ট্রাস্টের উদ্যোগে জৈন্তাপুর উপজেলার বাছাই করা বানভাসি প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে নগদ আর্থিক আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আবদুল্লাহর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা বিতরণকালে বক্তারা বলেন, ঝড়-বৃষ্টি, বন্যা- এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষকে বিপদের মুখোমুখি হতে হয়। অনেকেই এর কারণে সহায় সম্বল হারিয়ে বিপন্ন হয়ে পড়েন। এমন বিপন্ন মানুষদের সহযোগিতা করা এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যে ট্রাস্ট গঠনের পর থেকে বিপন্ন মানুষের পাশে রয়েছে আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট। বিগত করোনা মহামারির ও ২০২২ সালের প্রলয়ঙ্কারী বন্যার সময় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নানাবিধ কাজ করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট।
মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের হল রুমে প্রায় অর্ধশতাধিক শতাধিক বানভাসি মানুষের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোরের কাগজ পত্রিকার সিলেট ব্যুরো চিফ ফারুক আহমদ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ, সহকারী অধ্যাপক আবুল খায়ের, দরবস্ত ইউপি সদস্য মোদচ্ছির আহমদ, জৈন্তাপুর ইউপি সদস্য হারুনুর রশিদ প্রমুখ।
এস এইচ টি/




