লিবিয়ায় ২৭ শরণার্থীর মরদেহ উদ্ধার
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ PM

লিবিয়ায় ২৭ শরণার্থীর মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৩ ০১:১৮:১৮ AM

লিবিয়ায় ২৭ শরণার্থীর মরদেহ উদ্ধার

ছবি: সংগ্রহীত


লিবিয়ার মরুভূমিতে তিউনিসিয়া সীমান্তের কাছে অন্তত ২৭ শরণার্থী মারা গেছেন। তারা সবাই সাব-সাহারান আফ্রিকার বলে ধারণা করা হচ্ছে।বিষয়টি নিশ্চিত করেছেন লিবিয়ান সরকারের মুখপাত্র মোহাম্মদ হামুদা।

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সীমান্তের কাছ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় একটি ফরেনসিক দল পাঠানো হয়েছে।

একই পোস্টে লিবিয়ার মেডিক্যাল দলের কাছে আফ্রিকান শরণার্থীদের সেবা নেওয়ার ছবি প্রকাশ করেছে মন্ত্রণালয়।

সাম্প্রতিক মাসগুলোতে উপকূলীয় এলাকা থেকে কিছু শরণার্থীকে সরিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া শুরু করেছে তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী। শরণার্থীরা বলছেন, তাদের অনেককে মরুভূমিতে ফেলে দিয়েছে বাহিনী।

চলতি মাসের শুরুর দিকে তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, সাব-সাহারান উদ্বাস্তুদের যে ছোট দলগুলো দেশে প্রবেশের চেষ্টা করছে, তাদের লিবিয়া এবং আলজেরিয়ার সঙ্গে মরুভূমি সীমান্ত এলাকায় ঠেলে দেওয়া হচ্ছে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের