‘ব্যাটারি চালিত যানবাহনকে আটক-হয়রানি-চাদাবাজি বন্ধের আহ্বান’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

‘ব্যাটারি চালিত যানবাহনকে আটক-হয়রানি-চাদাবাজি বন্ধের আহ্বান’

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ০৮:২২:০১ পূর্বাহ্ন

‘ব্যাটারি চালিত যানবাহনকে আটক-হয়রানি-চাদাবাজি বন্ধের আহ্বান’

ছবি : নিজস্ব


সিলেট মহানগরের ৬নং ওয়ার্ডের রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ১০টায় বাদাম বাগিচা এলাকায় এ সভা হয়।

এসময় কর্মীসভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও ব্যাটারি চালিত যানবাহন আটক-হয়রানি-রেকার করা অনভিপ্রেত ও দুঃখজনক। সংগ্রাম পরিষদের দীর্ঘ আন্দোলনের ফলে খসড়া নীতিমালা প্রণয়ন করা হলেও তা কার্যকর করা হচ্ছে না। ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক মকু মিয়া ও বশির মিয়া কে হামলা করে আহত করায় ট্রাফিক সার্জেন্ট তানভীরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, ব্যাটারি চালিত যানবাহনের আটক-হয়রানি- চাদাবাজি বন্ধের আহ্বান জানান বক্তারা।

কর্মীসভায় রিকশা -ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি মুন্না আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগ্রাম পরিষদ মহানগর শাখার উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সংগ্রাম পরিষদ সিলেট মহানগর সহ-সভাপতি মনজু আহমদ, ৬নং ওয়ার্ডের মিজান রহমান, আলিমুদ্দিন, জসিম উদ্দিন, আমিরুল ইসলাম শাওন,মোঃ মানিক আহমদ, ইমরান আহমদ প্রমূখ। পরে কর্মীসভায় মুন্না আহমদকে সভাপতি ও আমিরুল ইসলাম শাওন কে সাধারণ সম্পাদক ২১সদস্য বিশিষ্ট ৪ ও ৬নং ওয়ার্ড কমিটি পরিচয় করিয়ে দেয়া হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক