জৈন্তাপুরে বন্যার্তদের মধ্যে আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের নগদ অর্থ বিতরণ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বন্যার্তদের মধ্যে আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের নগদ অর্থ বিতরণ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বন্যার্তদের মধ্যে আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের নগদ অর্থ বিতরণ

ছবি : নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট।  মঙ্গলবার ( ১১ জুন ) ট্রাস্টের উদ্যোগে উপজেলার বাছাই করা বানভাসি প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আবদুল্লাহর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা বিতরণকালে বক্তারা বলেন, ঝড়-বৃষ্টি, বন্যা- এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষকে বিপদের মুখোমুখি হতে হয়। অনেকেই এর কারণে সহায় সম্বল হারিয়ে বিপন্ন হয়ে পড়েন। এমন বিপন্ন মানুষদের সহযোগিতা করা এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যে ট্রাস্ট গঠনের পর থেকে বিপন্ন মানুষের পাশে রয়েছে আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট। বিগত করোনা মহামারির ও ২০২২ সালের প্রলয়ঙ্কারী বন্যার সময়  ক্ষতিগ্রস্তদের সহায়তায় নানাবিধ কাজ করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট।

No description available.

মঙ্গলবার দুপুরে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের হল রুমে প্রায় অর্ধশতাধিক বানভাসি মানুষের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়।  এ সময় উপস্থিত ছিলেন, ভোরের কাগজ পত্রিকার সিলেট ব্যুরো চিফ ফারুক আহমদ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ, সহকারী অধ্যাপক আবুল খায়ের, দরবস্ত ইউপি সদস্য মোদচ্ছির আহমদ, জৈন্তাপুর ইউপি সদস্য হারুনুর রশিদ প্রমুখ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক