‘বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে’
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

‘বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে’

জৈন্তাবার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ০৮:৫৯:০০ পূর্বাহ্ন

‘বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে’

ছবি : নিজস্ব


সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, হলদে পাখি সম্প্রসারনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছেন। শিক্ষায় নারীদের শতভাগ অংশগ্রহণ, নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উদ্যোগ ও সাফল্য অভাবনীয়।

মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টায় সিলেট নগরীর কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণে নতুন হলদে পাখিদের নিয়ে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের চরিত্রবান, সুশৃঙ্খল,পরোপকারী, আত্মমর্যাদাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্যেও কাজ করছে বর্তমান সরকার। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও বিজ্ঞ পাখি কার্যক্রম সম্প্রসারিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও বিজ্ঞ পাখি বর্ণা ব্যানার্জী এবং আঞ্চলিক ট্রেইনার শিরিন গুলশানআরা এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার কাজী মো. জাফর, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উপদেষ্টা সালমা বাছিত, সিলেট সদর উপজেলার স্থানীয় কমিশনার শারমিন সুলতানা, শাহানা বেগম, রোকসানা বেগম তুলি, শামীমা আক্তার নেভী, জ্যোৎন্সা বেগম।

আলোচনা সভার পূর্বে শাহী ঈদগাহ থেকে হলদে পাখি ও বিজ্ঞ পাখির বর্ণাঢ্য র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিক্ষরোপন করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের বিজ্ঞপাখি ও হলদেপাখির শিক্ষক-শিক্ষার্থীরা সহ অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক