এমইউ উপাচার্যের পিতার ইন্তেকালে শাবিপ্রবি শিক্ষক সমিতির শোক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

এমইউ উপাচার্যের পিতার ইন্তেকালে শাবিপ্রবি শিক্ষক সমিতির শোক

জৈন্তাবার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ১১:০৯:০০ পূর্বাহ্ন

এমইউ উপাচার্যের পিতার ইন্তেকালে শাবিপ্রবি শিক্ষক সমিতির শোক

ফাইল ছবি


সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের (এমইউ) উপাচার্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিএসএস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল এর পিতা হবিগঞ্জের আদর্শ শিক্ষক মো. জবরু মিয়ার ইন্তেকালে শাবিপ্রবি শিক্ষক সমিতি শোক প্রকাশ করেছে।

সোমবার সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীর স্বাক্ষরিত শোকবার্তায় মরহুম শিক্ষকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

প্রসঙ্গত, হবিগঞ্জের জনপ্রিয় শিক্ষক মো. জবরু মিয়া (৭০) গত শুক্রবার ভোরে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। প্রয়াত শিক্ষকের নামাজে জানাজা শুক্রবার বাদ আসর শায়েস্তানগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে শায়েস্তানগর করবস্থানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হবে। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষক জবরু মিয়া জেলা শহরে শায়েস্তানগর এলাকার বাসিন্দা। সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, সহকারি অধ্যাপক সাইদুল হক ও হবিগঞ্জ প্রেসক্লাব সদস্য মো. নূরুল হক কবিরের বাবা তিনি। নানাকারণে পড়ালেখা অনিশ্চিত হয়ে যাওয়া অনেক ছাত্রছাত্রীকে তিনি সন্তানের মতো আগলে রেখে শিক্ষাদান করতেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাতেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাহিদ আলী এবং প্রকৌশলী গোলাম সারোয়ার মরহুমের দুই মেয়ের জামাতা।

জৈন্তাবার্তা/মিসবাহ/মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক