টিলা ধসে ৩ জন নিহত হওয়ার দায় সংশ্লিষ্টরা এড়াতে পারেন না: বাসদ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

টিলা ধসে ৩ জন নিহত হওয়ার দায় সংশ্লিষ্টরা এড়াতে পারেন না: বাসদ

জৈন্তাবার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ১১:২২:০১ পূর্বাহ্ন

টিলা ধসে ৩ জন নিহত হওয়ার দায় সংশ্লিষ্টরা এড়াতে পারেন না: বাসদ

ছবি: সংগৃহীত


বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে, আজ সিলেট নগরীর মেজরটিলাস্থ চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে একই পরিবারের শিশুসহ তিনজন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবার- স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, টিলা ধসে মৃত্যুর ঘটনা নতুন নয়। পাহাড়-টিলা নির্বিচারে কাঁটার ফলে এরকম ধসের ঘটনা ঘটে। মূলত শাসক শ্রেণীর দলের লোকেরা এসব পাহাড়-টিলাসহ প্রাণ-প্রকৃতি ধ্বংসের জন্য দায়ী। পরিবেশ অধিদপ্তরসহ অন্য প্রতিষ্ঠানগুলোও দায় কোনোভাবেই এড়াতে পারেন না।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এবারের বৃষ্টি মৌসুম শুরু হলে পাহাড় কিংবা টিলার মধ্যে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরানো কিংবা সচেতন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ পরিবেশ অধিদপ্তরসহ কোন প্রতিষ্ঠান করেনি। তাই মেজরটিলার টিলা ধসে হতাহতের দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। নেতৃবৃন্দ টিলা ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক