ছাতককে ভূমিহীন মুক্ত ঘোষণা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ছাতককে ভূমিহীন মুক্ত ঘোষণা

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ০৮:৪৫:১৬ পূর্বাহ্ন

ছাতককে ভূমিহীন মুক্ত ঘোষণা

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ছাতককে ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন স্থানে ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ছাতককে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রম উদ্বোধন করেন। বঙ্গ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এ সময় ছাতক উপজেলা সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু নাসির, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কমর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিব মোস্তফা, আর এম ও ডা. সাইদুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রক্টর মোস্তফা আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, উপজেলা ক্ষুদ্র ও কৃষি উন্নয়নের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, জিতেন বর্মন জয়, জায় দেব চন্দ্র দেবনাথ, উপজেলা ভূমি অফিসের নাজির নবজ্যোতি চক্রবর্তী মোহন প্রমুখ। অনুষ্ঠান শেষে ছাতকের ভূমিহীনদের কাছে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

এস এইচ টি/