পোনামাছ রক্ষায় অভিযান: শাল্লায় দেড় লাখ টাকার জাল জব্দ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

পোনামাছ রক্ষায় অভিযান: শাল্লায় দেড় লাখ টাকার জাল জব্দ

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ১০:২৪:২৫ পূর্বাহ্ন

পোনামাছ রক্ষায় অভিযান: শাল্লায় দেড় লাখ টাকার জাল জব্দ

ছবি: সংগৃহীত


দেশীয় মাছের পোনা রক্ষায় শাল্লা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন হাওরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দেড় লাখ টাকার জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন উপজেলার বরাম হাওরে অভিযান চালিয়ে ৩০ টি কারেন্ট জাল, ১০টি চায়না দুয়ারী জাল ও ১ টি বেড় জাল জব্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তার মাসুদ জামান খান জানান, শাল্লার হাওরে বিভিন্ন ধরনের জাল ফেলে মাছ আহরণ করার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকার জাল জব্দ করা হয়েছে। তিনি আরো জানান এই অভিযান অব্যাহত থাকবে। 

এস এইচ টি/