সুরমা নদীর শহর অংশের খনন: তিন কিলোমিটার নিয়ে জটিলতা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সুরমা নদীর শহর অংশের খনন: তিন কিলোমিটার নিয়ে জটিলতা

মিসবাহ উদ্দীন আহমদ

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন

সুরমা নদীর শহর অংশের খনন: তিন কিলোমিটার নিয়ে জটিলতা

ছবি: সংগৃহীত


সিলেটে অতিবৃষ্টি আর পাহাড়িঢলে সৃষ্ট বন্যায় ভোগান্তির শেষ নেই জনসাধারণের। বারবার এমন পরিস্থিতি- ভাবিয়ে তুলছে সিলেটবাসীকে। গত দুই দশকে ছোটো-বড়ো ৯টি বন্যা মোকাবেলা করতে হয়েছে দেশের উত্তর-পূবার্ঞ্চলের ৩ থেকে ৪ কোটি মানুষকে; ২০১০, ২০১৭, ২০২০, ২০২২ ও সর্বশেষ চলমান বন্যা এবং তারও আগে ২০০৪ সালের বন্যাও ছিল চরম বিপদজনক।

২০০৪ সালসহ পরবতর্ীসময়ে যতো বন্যা হয়েছে সব বন্যাতেই তলিয়ে গেছে নগরীর নদী তীরবর্তি এলাকাগুলো। নগরীর উপশহর, মিজার্জাঙ্গাল, মেন্দিবাগ, মাছিমপুর, ছড়ারপাড়, কাজীরবাজার, ঝালোপাড়া, কদমতলিসহ নদীর উত্তর-দক্ষিণ দুই পাশের এলাকাতে বাসা-বাড়িতে পানি ঢুকে মানুষকে চরম ভোগান্তি দিয়েছে। সর্বশেষ চলমান বন্যাতেও মাত্র কয়েক ঘণ্টাতেই জলনিমগ্ন হয়েছে এসব এলাকা। রাতে ঘুমিয়ে থাকা মানুষজন সকালে উঠে দেখেছেন তাদের ঘরে পানি ঢুকেছে। নষ্ট হয়েছে লাখ লাখ টাকার আসবাবপত্র, দোকানপাটের বিক্রয়পণ্য। ঘনঘন এমন দুরাবস্থা থেকে উত্তরণের জন্য দীর্ঘদিন থেকে পরিবেশবাদীসহ সচেতনমহল থেকে দাবি উঠে আসছে দ্রুত সুরমা নদী খনন কার্যক্রম চালু করা। কয়েকবছর আগে নদীর দুই পাড়ে থাকা অবৈধস্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছিল জেলা প্রশাসন থেকে কিন্তু সেটা পুরোপুরি শেষ হয়নি। আর নদী খনন কার্যক্রমেও ভাটা পড়ে আছে। সচেতন মানুষজন মনে করেন উজানের পানির স্রোত সুরমা নদী হয়ে দেশের বিভিন্ন নদীর সাথে মিশিয়ে দিতে হলে অবিলম্বে সুরমা নদী খনন কাজ সম্পন্ন করে স্রোত স্বাভাবিক ও গতিশীল করা প্রয়োজন। 

এর আগে গেলো বছরের ২১ জানুয়ারি সুরমা নদী খনন কাজের উদ্বোধন করেছিলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে এ মোমেন। সদর উপজেলার মোগলগঁাও ইউনিয়নের চঁানপুর এলাকায় সুরমা নদীতে কাজের উদ্বোধন করেন তিনি। তখন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে জানানো হয়েছিল, নগরীর কুশিঘাট থেকে লামাকাজি সেতু পর্যন্ত প্রথম দফায় খনন করার কাজ শুরু হয়েছে। এ অংশে নদীসীমা দৈর্ঘ্যে ১৫ কিলোমিটার। কাজের ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। চলতি মাসে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও পুরোপুরি কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। পাউবো থেকে জানানো হয়েছে সিংহভাগ কাজ শেষ করা হয়েছে। মাত্র ৩ কিলোমিটারের খনন কাজ বাকি আছে। 

সংশ্লিষ্টসূত্র জানায়, শীত মৌসুমে সুরমা নদী শুকিয়ে নালায় পরিণত হয়। বর্ষায় তীর উপচে পানি ঢুকে নগরে। তলিয়ে যায় সিলেট নগর-শহরতলী। গত বছর দুই দফা বন্যায় চরম দুর্ভোগ পোহাতে হয় সিলেট নগরবাসীকে। নগরবাসীকে বন্যামুক্ত করা ও সুরমা নদীর নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে জনসাধারণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সুরমা নদীর খনন কাজ শুরু হয়। 

পাউবো সিলেট অফিসসূত্র জানায়, ২২ সালের মে ও জুন মাসে নগরীতে ভয়াবহ বন্যা হয়। ওই সময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সুরমা নদী খনন, শহররক্ষা বঁাধ এবং নদী ও ছড়া-খালের উৎসমুখে স্লুইস গেট নির্মাণের দাবি উঠে। ওই সময় সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. মোমেন নদী খননের উপর জোর দেন। এই প্রেক্ষিতে পাউবো সুরমা খননে প্রকল্প গ্রহণ করেছিল। এরই প্রেক্ষিতে নগরবাসীর পরিত্রাণে জরুরিভিত্তিতে সুরমা নদী খননের কার্যক্রম শুরু করে পাউবো। 

প্রথম দফার খনন কাজ উদ্বোধনের সময় পাউবো’র নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ বলেছিলেন, ‘প্রথম দফার খনন শেষ হলে কুশিঘাট থেকে লামাকাজি সেতু পর্যন্ত সুরমার নাব্যতা বাড়বে। একই সঙ্গে বাড়বে পানি প্রবাহ। এতে বর্ষায় সিলেট মহানগর এলাকায় বন্যাশঙ্কা কমবে। ২০২৪ সালের জুন মাসের মধ্যেই খনন সম্পন্ন করা হবে।’

কিন্তু চলতি বছরের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজটি পুরোপুরি শেষ করতে পারেনি কতর্ৃপক্ষ। পাউবো সিলেট অঞ্চলের নিবার্হী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ এ প্রতিবেদককে বলেন, ‘জুন মাসে প্রকল্পের কাজ শেষ হচ্ছে। এখনও পুরোপুরি কাজ শেষ করা যায়নি। টেন্ডারে ১৫ কিলোমিটার খননের কথা ছিল। ১২ কিলোমিটার ইতোমধ্যে খনন সম্পন্ন হয়েছে। মাত্র ৩০ কিলোমিটারের খনন কাজ বাকি আছে। যা খুব দ্রুততম সময়ের মধ্যেই খনন সম্পন্ন হবে।’ 

কী কারণে ৩ কিলোমিটারের কাজ আটকে আছে সেটার উত্তরে তিনি জৈন্তাবাতার্কে বলেন, ‘শহরতলীর কুশিঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সংলগ্নস্থানে কয়েকটি চর খননের কাজ বাকি আছে। এছাড়া আরও কয়েকটি এলাকাতেও এমন চর খননের কাজ বাকি রয়েছে। খননের পর ড্রেজড ম্যাটারিয়াল (মাটি/বালি) রাখার স্থান না থাকার কারণে এগুলোতে বিলম্ব হচ্ছে। বর্তমানে যে জায়গা ড্রেজড ম্যাটারিয়াল রাখা হচ্ছে সে অংশটি একটি ডোবা হওয়াতে স্থানীয়রা আপত্তি দিচ্ছেন। তাদের দাবি এতে ডোবা ক্ষতিগ্রস্ত হবে। এসব কারণে কাজে বিলম্ব হচ্ছে।’ তবে দ্রুত এ কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন এ প্রকৌশলী। 

অন্যদিকে বাংলাদেশের নদ-নদীর তথ্য হালনাগাদকরণ এবং আইটিভিত্তিক ব্যবস্থাপনা শীর্ষক সমীক্ষা প্রকল্পের উপর আঞ্চলিক একটি কর্মশালা সম্পন্ন হয়েছে সিলেটে। গত ৪ জুন অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। কর্মশালাতেও নদী খননের বিষয়টি আলোচিত হয়। একইদিন বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সভা। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে ওই সভাতেও নদী খননের বিষয়টি আলোচিত হয়েছে। পাশাপাশি পানি ধারণের জন্যও পর্যাপ্ত জলাধার রক্ষা করা, দখলকৃত জলাধার অবমুক্ত করা, নতুন জলাধার প্রস্তুতের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এ লক্ষ্যে একটি বড় প্রকল্প গ্রহণের প্রস্তাবনা দিয়েছেন অনেকেই। সভাতে থাকা একজন জ্যেষ্ঠ সাংবাদিক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এছাড়াও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদসহ ব্যবসায়ীসমাজও উদ্বিগ্ন চলমান পরিস্থিতিতে। তারা এমন পরিস্থিতি থেকে সমাধানের লক্ষ্যে ৪ জুন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সাথে দেখা করেন। বন্যা নিরসনকল্পে একটি প্রস্তাবনা দেন। ওই প্রস্তাবনাতে সুরমা নদীর অসহায়ত্বের কথা উঠে এসেছে। সিলেটের সুধীসমাজ ও ব্যবসায়ীসমাজের প্রতিনিধি হিসেবে তাহমিন আহমদ বিভাগীয় কমিশনারের কাছে প্রদানকৃত প্রস্তাবনায় উল্লেখ করেছেন, ‘প্রথমত বন্যার কারণ হিসেবে দায়ী তা বৃহত্তর সিলেটের নদনদীগুলো দখলে-দূষণে জর্জরিত। অপরিকল্পিত আবাসন, বাণিজ্যিক ভবন নির্মাণ করে অবৈধ দখলের কারণেই ভরাট হচ্ছে নদী, অপরিকল্পিত ড্রেজিংসহ আবর্জনা বাগাড়ের কারণে এমন দশা। হাওরের খাল-নালা ভরাট, পুকুর জলাশয় সঠিক রক্ষণাবেক্ষণ না করার কারণে সিলেট বারবার প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে।’

জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা গেছে, সিলেট নগরের কয়েকটি এলাকাসহ সদরের ৪৯টি গ্রামসহ মোট ৮১২টি গ্রাম-এলাকার ৫ লাখ ১ হাজার ৩৮৬ জন মানুষ এখনও বন্যা কবলিত আছে। জেলার ৫৫১টি আশ্রয়কেন্দ্রে মোট ৪৪০ জন মানুষ আশ্রয়ে আছেন। 

বন্যা পরিস্থিতি নিয়ে তথ্য প্রতিবেদনে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ‘সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়গুলোতে কন্ট্রোলরুম রয়েছে। প্রতিটি উপজেলায় ডেডিকেটেড অফিসারের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

এছাড়া শুরু থেকে ইউনিয়ন পর্যায়ে গঠিত মেডিকেল টিমগুলোর কার্যক্রম অব্যাহত আছে। সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।’

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক