জৈন্তাপুরের হাঁট কাপাচ্ছে ১০ মণ ওজনের কালামানিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

জৈন্তাপুরের হাঁট কাপাচ্ছে ১০ মণ ওজনের কালামানিক

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ০২:১৫:৫৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরের হাঁট কাপাচ্ছে ১০ মণ ওজনের কালামানিক

ছবি: নিজস্ব


আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জৈন্তাপুরে জমে উঠেছে অস্থায়ী পশুর হাঁট। উপজেলার নিয়মিত হাঁটে স্থান সংকুলান না হওয়ায় প্রতি বছরের মত ইরাদেবী রাজবাড়ী মাঠে অস্থায়ী পশুর হাঁট বসানো হয়েছে।

বুধবার ( ১২ই জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে কৃষকেরা তাদের গৃহপালিত পশু,গরু,ছাগল,মহিষ,ভেড়া নিয়ে আসছেন পশুর হাঁটে।

এদিকে জৈন্তাপুর রাজবাড়ী পশুর হাঁটে এবারে সবচেয়ে বড় গরু হচ্ছে ১০মন ওজনের কালামানিক। হলস্টান ফ্রিজিয়ান প্রজাতির এই গরুটির বয়স তিন বছর। পুরো দেহ লিকলিকে কালো গরুটির মালিক উপজেলার আসামপাড়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম। 

তিনি বলেন,তিন বছর আগে তার গৃহপালিত একটি ফ্রিজিয়ান জাতের গাভী হতে গরুটির জন্ম হয়।সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে লালন পালন করা ষাঁড়টিকে নিয়মিত কাঁচা ঘাস,সাইলেজ,খড়,ভূষি সব প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে।তিনি বলেন জৈন্তাপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

পবিত্র ঈদুল আযহায় তিনি ষাঁড়টির দাম ৫ লাখ টাকা মূল্য হাঁকাচ্ছেন। তবে আগ্রহী ক্রেতাদের দরদামের কিছুটা সুযোগ রেখেছেন বলে তিনি জানান। 

এদিকে পশুর হাঁটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। বুধবার দুপুর ২:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম হাঁট পরিদর্শন করতে আসেন।

এ সময় তিনি সুশৃঙ্খলভাবে বাজারে পশুর বেচাকেনা ও যানজট নিরসনে সুশৃঙ্খলভাবে গাড়ী পাকিং করতে বাজার কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। সেই সাথে যেকোন প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে পুলিশের সহায়তা নিতে অনুরোধ জানান।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক