ছবি: নিজস্ব
গোয়াইনঘাটে ঈদুল আজহা কে সামনে রেখে জমজমাট হয়ে উঠছে গবাদিপশুর হাট। হাটে গেলেই মিলছে বাহারী নামের গবাদি পশুর দেখা।
উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাঁট।
এবারের ঈদে খামারী,ব্যবসায়ি ও কৃষকদের গৃহপালিত গবাদি পশুর নাম রাখা হয়েছে বিভিন্নরকম।গবাদিপশুর হাঁটে গেলেই মিলছে চায়না ডন, লাল মিয়া,কালা পাহাড়,হিমালয় সহ বিনোদন জগতের সেরা সেলিব্রিটিদের নামের দেখা। পালিত গবাদি পশুকে নিজের মত করে গড়ে তোলার পাশাপাশি মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে রেখেছেন এসব বাহারি নাম।
সরেজমিনে দেখা যায়,উপজেলার দুটি প্রধান ও বড় গবাদি পশুর হাট রাধানগর ও পিয়াইন নদীর তীরে অবস্থিত হাদারপার বাজারে বিক্রি করতে হাজার হাজার গবাদি পশু নিয়ে এসেছেন। লম্বায় দীর্ঘ এক কিলোমিটার ও প্রশস্ত হাফ কিলোমিটার এলাকাজুড়ে গবাদি পশুর মেলা। গবাদি পশুর গলার রশি হাতে ধরে সারিবদ্ধভাবে আবার কোথায়ও গোলাকার হয়ে দাঁড়িয়ে আছেন গবাদি পশুর মালিকরা। চলছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি মাঝেমধ্যে বিক্রিও হচ্ছে।
স্থানীয় ও খামারীদের মিলে ছোট-বড় মাজারি সব সাইজের গবাদি পশু রয়েছে বাজারে।তুলনামূলক ছোট-বড় সাইজের দেশীয় প্রজাতির গরু হাটে উঠেছে। তবে এই হাটে মৌসুমি ব্যাপারীরাই হচ্ছেন ক্রেতা। কারণ সাধারণ ক্রেতা এলেও দরদাম করে চলে যাচ্ছেন। যে কারণে অনেক বিক্রেতাই হতাশা ব্যক্ত করছেন।
তবে স্থানীয় কৃষক ও খামারিরা এসকল গবাদি পশুর তুলনামূলক দাম পাচ্ছেন না বলেও জানান। ঈদের আগে কোরবানির হাঁটে পশুর দাম বৃদ্ধি পাবে বলেও আশা করছেন স্থানীয় ব্যবসায়িরা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়,উপজেলা তেরোটি ইউনিয়নে স্থায়ীভাবে দশটি হাটে ২৬ হাজার গবাদি পশু প্রস্তুত রয়েছে।তার মধ্যে কোরবানির জন্য প্রয়োজন সতেরো থেকে আটারো হাজার গবাদিপশু।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জামাল খান জানান, কোরবানির পশুর হাটগুলোতে সেবা দিতে যুক্ত হয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তরের ৩টি ভেটেরিনারি মেডিকেল টিম। রোগাক্রান্ত ও কোরবানির অনুপযুক্ত গবাদিপশু যাতে হাটে ক্রয়-বিক্রয় না হয় সেজন্য এ মেডিকেল টিম কাজ করছে।
এস এইচ টি/




