বিয়ানীবাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

বিয়ানীবাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ০৪:১২:৫৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

ছবি: নিজস্ব


মাছ শিকারের কাজে ব্যবহৃত অবৈধ কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুদ রাখার দায়ে বিয়ানীবাজারে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলার বৈরাগীবাজারে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। 

এ সময় জব্দ করা অবৈধ কারেন্ট জাল উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের সহায়তায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ বৈরাগীবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দুটি দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। একইসাথে দুইজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নেওয়াজ বলেন, অভিযুক্তদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত না থাকার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক