জৈন্তাপুরে ঈদুল আযহাকে সামনে রেখে বেঁড়েছে সব ধরণের মশলার দাম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

জৈন্তাপুরে ঈদুল আযহাকে সামনে রেখে বেঁড়েছে সব ধরণের মশলার দাম

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ০৪:১৮:৫৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ঈদুল আযহাকে সামনে রেখে বেঁড়েছে সব ধরণের মশলার দাম

ছবি: নিজস্ব


আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জৈন্তাপুরে সব ধরণের মশলার দাম বৃদ্ধি পেয়েছে। কোরবানির ঈদে প্রতিটি পরিবারে যারা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন কিংবা যাদের সামর্থ্য নেই তারাও এই দিনটিতে কমবেশি মাংশ আহার করে থাকেন।

গরু কিংবা খাঁসির মাংস রান্নার প্রধান উপকরণ তেল,পিয়াজ,রসুনের পাশাপাশি বিভিন্ন ধরণের মশলা। ভোজনরসিক মানুষ কিংবা সৌখিন রাঁধুনিরা মাংশের বিভিন্ন রেসিপি তৈরীতে মশলার জুরী মেলা ভার।

রোজার ঈদে কাপড়,জুতা,কসমেটিক বাহারী উপকরণের চাহিদা থাকলেও কোরবানির ঈদে কোরবানির পশুর পাশাপাশি রান্নার প্রধান অনুষঙ্গ বিভিন্ন প্রজাতির মশলার দাম এবার বৃদ্ধি পেয়েছে। 

বুধবার ( ১২ই জুন) জৈন্তাপুর উপজেলায় সাপ্তাহিক হাঁটে গিয়ে দেখা যায় পূর্ব বাজারের আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বিক্রেতারা বিভিন্ন রকমারি মশলার পশরা সাজিয়ে বসেছে। তবে বেশীরভাগ মশলা গত ঈদের তুলনায় দাম চড়া।

জৈন্তাপুর পূর্ব বাজারের মশলা ব্যবসায়ী খুরশেদ আলম বলেন, আমদানি চাহিদা বৃদ্ধি পাওয়া সব ধরণের মশলার দাম বেড়েছে। তিনি বলেন এলাচ গত বছর ১৩০০ টাকা কেজি ছিলো তা এবার ৩৪০০ টাকা। ৪০০ টাকার দারচিনি বেড়ে ৬০০টাকা। কালোজিরা ৩০০ টাকা থেকে বেড়ে ৪০০ টাকা, সরিষা ১৬০ টাকা থেকে বেড়ে ৪০০ টাকা,জয়ত্রী ৩০০০ টাকা থেকে বেড়ে ৪০০০ টাকা। 

এছাড়াও খোলা বাজারের হলুদ ২২০ টাকা থেকে বেড়ে ৩২০ টাকা, মরিচগুড়া ৪০০ টাকা থেকে বেড়ে ৫২০ টাকা ও ধনিয়া ২০০ টাকা থেকে বেড়ে ২৬০ টাকা।

তবে দাম কমার তালিকায় রয়েছে বিভিন্ন জাতের জিরার মূল্য। গতবার যে জিরা ১৩০০ টাকায় বিক্রি হয়েছে তা প্রকারভেদে ৮০০-৯০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়াও কিছু মশলার বাজার গতবারের তুলনায় মূল্য মোটামুটি স্থিতিশীল রয়েছে।তার মধ্য মেথি ২০০ টাকা, মৌরি ৪০০ টাকা,জায়ফল ১২০০ টাকা এবং বাদাম ২৪০ টাকা বিক্রি হতে দেখা গেছে।

ঈদের বাজার করতে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল হক বলেন, পন্যের বাজার নিয়ন্ত্রণে কোন কার্যকর ব্যবস্হা চোখে পড়ে না। এভাবে প্রতিবার কোন না কোন অজুহাতে পন্যের দাম বৃদ্ধি পেলে তা আর পূর্বের দামে ফিরে আসে না। এই কারণে নিম্ম,মধ্যবিত্ত পরিবারের সদস্য বেগ পেতে হচ্ছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক