জাফলংয়ে শতাধিক শিক্ষার্থী পেলো স্কুল ড্রেস ও ব্যাগ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

জাফলংয়ে শতাধিক শিক্ষার্থী পেলো স্কুল ড্রেস ও ব্যাগ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ০৬:৩৭:৫৩ পূর্বাহ্ন

জাফলংয়ে শতাধিক শিক্ষার্থী পেলো স্কুল ড্রেস ও ব্যাগ

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রশ্বাস ও গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

বুধবার ১২ জুন সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও সদস্য সাইদুল ইসলাম'র সঞ্চালনায় বিদ্যালয়ের গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে এসব স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, সমাজকর্মী, শিক্ষানুরাগী ও পরিবেশ বন্ধু ফিরোজ মিয়া, গাজীপুর সদর মুক্তিযোদ্ধা কলেজের সহকারি অধ্যাপক এমদাদুল হক, কলাম লেখক, রসায়নবিদ ও প্রশ্বাস'র প্রধান সমন্বয়ক সাঈদ চৌধুরী, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, শিশু লেখক ও সমাজকর্মী নিতু চৌধুরী প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা আব্দুল মান্নান, গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আক্তার, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছাত্তার মিয়া, লোকমান মিয়া, মানিক মিয়া, লিটু আনাম লিটন, নাসিমা বেগমসহ অভিভাবক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

জৈন্তাবার্তা / বাদশা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক