গোয়াইনঘাটে এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে দোয়া মাহফিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ০৮:১৯:০৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে দোয়া মাহফিল

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজের ২০২৪ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা করে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ জুন ) দুপুরে নওয়াগাঁও মাঝপাড়া কেন্দ্রিয় জামে মসজিদে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান গভর্নিং বডির সভাপতি এবং সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, নির্দেশনা মতো পরীক্ষা শুরুর ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা অপ্রয়োজনীয় কিছু বহন করা যাবে না এবং প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা গুজবে কান দেবে না। অর্থাৎ সব নিয়ম মেনে সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; যাতে তোমাদের ও প্রতিষ্ঠানের সম্মান উজ্জ্বল হয়।

উল্লেখ্য, এ বছর  কলেজ থেকে মানবিক বিভাগ থেকে ২৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান,মুরব্বি মজর আলী, মনোহর আলী,দৌলতুর রহমান, মাস্টার আব্দুল জব্বার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি দুপুর বারোটায় নওয়াগাঁও কাদিরিয়া হান্নান ফেরুজা কওমি মাদ্রাসার হিফয শাখার কোরআনে হাফিজ নিয়োগে অংশ নেন এবং মাদ্রাসায় তাঁহার ছোট মামার দেওয়া অনুদান নগদ ৫০ হাজার টাকা মাদরাসার মুহতামিম মাওলানা নেছার আহমদ এর হাতে তুলে দেন।

জৈন্তাবার্তা/ বাদশা /মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক