গোলাপগঞ্জে এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

গোলাপগঞ্জে এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধিত

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ০৮:৩২:৩৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধিত

ছবি: নিজস্ব


গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধিত হয়েছেন।

বুধবার ( ১২ জুন)  জামেয়া মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া পরিচালনা কমিটি ও সিলেট ইবনে সিনা হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

জামেয়ার প্রিন্সিপাল মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও আলা্-আমিন জামেয়া ইসলামিয়া স্কুল ইসলামপুরের প্রিন্সিপাল মোহাম্মদ জসিম উদ্দিন।

জামেয়ার শিক্ষার্থী মোঃ মাজেদুল ইসলাম এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির, মোঃ ইখতিয়ার উদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল খালেক, সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ মোশাহিদুল ইসলাম অর্ণব, জামেয়ার বর্তমান শিক্ষার্থী ইমরান হাশমি প্রমুখ।

দুই পূর্বে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে ২০২০ থেকে ২০২৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত এসএসসি উত্তির্ন ছাত্রীদের এবং দ্বিতীয় পর্বে ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও উপহার বিতরণ করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। প্রায় ৩ শতাধিক কৃতি শিক্ষার্থী উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

জৈন্তাবার্তা/ বদরুল /মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক