সিলেটে আওয়ামী লীগ-বিএনপি নেতারা বসলেন একই টেবিলে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

৩ নং ওয়ার্ডে জলাবদ্ধতা দূরীকরণে আলোচনা

সিলেটে আওয়ামী লীগ-বিএনপি নেতারা বসলেন একই টেবিলে

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ০৯:৩৫:৩৪ পূর্বাহ্ন

সিলেটে আওয়ামী লীগ-বিএনপি নেতারা বসলেন একই টেবিলে

ছবি : নিজস্ব


সিলেট মহানগর ৩নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় জলাবদ্ধতা নিরশনের দাবিতে একসাথে সভা করেছেন বিএনপি ও আওয়ামী লীগের তরুণ নেতাকর্মীরা। বুধবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে জলাবদ্ধতা নিরসন এবং  ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন শীর্ষক এ সভাটি অনুষ্ঠিত হয়।

ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ড স্কেপ’ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করেন ডিআই ফেলোশিপ ২৪তম ব্যাচের দু’জন ফেলো, সিলেট জেলা বিএনপির সাবেক সহকারী দপ্তর সম্পাদক আব্দুল মালেক ও সিলেট মহানগর ৩নং মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিয়া আহমদ সনি। এ সময় তারা জলাবদ্ধতা নিরসন নিয়ে তাদের গৃহিত উদ্যোগ সম্বন্ধে বিস্তারিত তুলে ধরেন।

তারা জানান, নগরীর মুন্সিপাড়া নগরীর একটি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান। এই এলাকার ৩০  থেকে ৩৭নং বাসার পাশে অবস্থিত ড্রেনটি এলাকার ড্রেনেজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। ড্রেনটিতে খনন কাজ ও গভীরতার অভাবে, অল্পবৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। যার ফলে স্থানীয় জনসাধারণকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই উক্ত সমস্যাটির সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে। এরআগে ডিআইএর ২৪তম ব্যাচের তরুণ রাজনৈতিক ফেলোবৃন্দ জলাবদ্ধতা নিরসনে মুন্সিপাড়া এলাকার জনগণকে সচেতনতার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহণ কার্যক্রম পরিচালনা করে। সেই সাথে গত ৩০ মে ওয়ার্ড কাউন্সিলরের কাছে মুন্সিপাড়া এলাকায় জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় তারা  ওই এলাকার জলাবদ্ধতা দূরীকরণে ও জনসচেতনতা বৃদ্ধির দাবিতে সংশ্লিষ্ট কাউন্সিলরের পাশাপাশি সমাজের অন্যান্য নাগরিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় সিলেট মহানগরের বিভিন্নস্তরের সাংবাদিক, রাজনীতিবিদ এবং অন্যান্য পেশাজীবীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিলেট জেলা মহিলা লীগের সভাপতি এবং সিলেট ১,২ এবং ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুলসহ প্রমুখ।

জৈন্তাবার্তা/মিসবাহ/মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক