সিকৃবিতে ইনোভেশন শোকেসিং শ্রেষ্ঠ ৩টি উদ্ভাবনী দল পুরষ্কৃত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সিকৃবিতে ইনোভেশন শোকেসিং শ্রেষ্ঠ ৩টি উদ্ভাবনী দল পুরষ্কৃত

মো. সানোয়ার হোসেন, সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ১০:৩৪:৫২ পূর্বাহ্ন

সিকৃবিতে ইনোভেশন শোকেসিং শ্রেষ্ঠ ৩টি উদ্ভাবনী দল পুরষ্কৃত

ছবি : নিজস্ব


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ইনোভেশন ও ই-গর্ভন্যান্স টিমের আয়োজনে ইনোভেশন শোকেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের মধ্য থেকে ৩টি দলকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের শ্রেষ্ঠ ৩টি উদ্ভাবনী দল হলো রেনাটো, এগ্রি মার্কেট প্লেস বিডি এবং ওয়াস্ট রিসাইক্লার্স।

No description available.

বুধবার সিকৃবির ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞার কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেছে ৩টি উদ্ভাবনী দলের প্রতিনিধিবৃন্দ।

সিকৃবির ইনোভেশন ও ই-গর্ভন্যান্স টিমের ফোকাল পয়েন্ট খলিলুর রহমান ফয়সালের সঞ্চালনায়, সভাপতি প্রফেসর ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত কমিটির ফোকাল পয়েন্ট ড. মো. ইকবাল হোসেন, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্ট কৃষিবিদ মো. আবদুল আউয়াল, তথ্য অধিকার কমিটির ফোকাল পয়েন্ট ডা. সুজন চন্দ্র সরকার, ইনোভেশন ও ই-গর্ভন্যান্স টিমের বিকল্প ফোকাল পয়েন্ট হিমাংশু শেখর পাল প্রমুখ।

No description available.

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, ‘পৃথিবী এগিয়ে যাচ্ছে, যুগের সাথে তাল মিলিয়ে প্রাসঙ্গিক উদ্ভাবনীতে মনযোগ দিতে হবে আমাদের।’ এছাড়া সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি প্রাইভেট কোম্পানিগুলোকে উদ্ভাবনী চিন্তাকে অনুপ্রাণিত করতে অনুরোধ করেছেন ভাইস-চ্যান্সেলর। বিজয়ী ৩টি দল ছাড়াও ইনোভেশন শোকেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকী দলগুলোকে সনদ বিতরণ করেছে সিকৃবির ইনোভেশন ও ই-গর্ভন্যান্স টিম।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক