জৈন্তাপুরে ক্রেতার তুলনায় কোরবানির পশু বেশী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

জৈন্তাপুরে ক্রেতার তুলনায় কোরবানির পশু বেশী

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৪ ১১:০১:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ক্রেতার তুলনায় কোরবানির পশু বেশী

ফাইল ছবি


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বুধবার ছিলো সাপ্তাহিক হাঁট। আগামী ঈদের পূর্বে এই বাজারে আর মাত্র একটি হাঁট সেটা রবিবারে ঈদের আগের দিন বসবে।

বুধবার ( ১২ জুন) ঐতিহাসিক রাজবাড়ী পশুর হাঁটে রেকর্ড সংখ্যক গরু, ছাগল, ভেড়া নিয়ে এসেছিলেন স্হানীয় খামারীরা। বেলা বাড়ার সাথে সাথে পুরো স্টেডিয়াম জুড়ে তিল ধারণের ঠাঁই ছিলো না। উপজেলার ডাক বাংলো রাস্তা হয়ে খামারীরা গবাদি পশু ও পূর্ব বাজারের বিকল্প রাস্তা হয়ে গরু ও ছাগল নিয়ে মাঠে আসতে দেখা যায়। 

দুপুরের পর পূর্ববাজার মসজিদ সংলগ্ন প্রবেশমুখ থেকে রাস্তার দুইপাশে ছাগলের হাঁট বসে। এতে করে গবাদিপশু পরিবহনের জন্য আগত পিকআপ সমুহের পার্কিং করার মত জায়গা সংকট দেখা দেয়।

এদিকে রেকর্ড সংখ্যক পশু বাজারের আসলেও তার তুলনায় ক্রেতার সংখ্যা কিছুটা কম। বেশীর ভাগ ক্রেতা যারা সিলেট নগরী ও এর আশপাশের এলাকা থেকে এসেছিলেন তারা প্রায় সবাই পশু কিনে ফিরে গেছেন।

নগরীর মেজরটিলা এলাকা থেকে আগত লন্ডন প্রবাসী শহীদূল আমিন জানান, এর আগেও জৈন্তাপুর বাজার থেকে দেশী প্রজাতির ষাঁড় ও খাঁসি কিনে নিয়ে ছিলেন। তিনি জানান তুলনামূলক স্থিতিশীল মূল্য ও দেশীয় ভাবে প্রস্তুত করা কোরবানির পশুর জন্য জৈন্তাপুর বাজার তার নিকট পছন্দের।

তবে রেকর্ড সংখ্যক পশু বাজারে আসলেও প্রায় ৬৫% পশু সন্ধ্যার পর খামারীরা ফিরিয়ে নিয়ে গেছেন। তাদের মধ্যে একজন আসামপাড়া গ্রামের ইসমাইল আলি বলেন, এ বছর দুইটি ষাঁড় তিনি বাজারে তুলেছেন। প্রতিটির দাম ১ লাখ ১০-১৫ হাজার চাইলেও ক্রেতারা ৭০ -৭২ হাজারের উপরে দাম বলছে না।

উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকার পাথর ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন তিনি ১০ মন ওজনের ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় বাজারে এনেছিলেন। দাম হেঁকেছিলেন ৫ লাখ টাকা। কিন্তু ২ লাখ ৮০ হাজার পর্যন্ত দাম উঠেছে। তিনি বলেন বর্তমান খাদ্যমূল্য,দানাদার ও সাইলেজ খাবারের যে পরিমান দাম সেই তুলনায় খরচ তুলাও এখন কঠিন হয়ে গেছে।

হাঁট কর্তৃপক্ষ থেকে ইজারাদার মো আব্দুল করিম বলেন, ক্রেতাদের নিরাপত্তার জন্য সব রকমের কার্যকর ব্যবস্হা গ্রহন করা হয়েছে। এখন থেকে প্রতিটি গরুর হাসিল ১ হাজার টাকা করে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে৷ 

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, শুধু জৈন্তাপুর নয় বরং পুরো উপজেলায় সব কটি পশুর হাঁটে সার্বিক নিরাপত্তায় পুলিশ ও আনসার বাহিনীর টিম উপস্থিত রাখা হয়েছে। সেই সাথে জালনোট সনাক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের পাশাপাশি কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলার প্রতিটি হাঁটে প্রানী সম্পদ দপ্তরের মেডিকেল টিম অস্হায়ী চিকিৎসাসেবা কেন্দ্র চালু করেছপ বলে তিনি জানান।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক