সিলেটে আলোচিত ১৪ ট্রাক ভারতীয় চিনি কান্ডে এক চোরাকারবারি গ্রেফতার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সিলেটে আলোচিত ১৪ ট্রাক ভারতীয় চিনি কান্ডে এক চোরাকারবারি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৭:৪৭:৩৭ পূর্বাহ্ন

সিলেটে আলোচিত ১৪ ট্রাক ভারতীয় চিনি কান্ডে এক চোরাকারবারি গ্রেফতার

ছবি: সংগৃহীত


সিলেটে আলোচিত ১৪টি ট্রাকসহ ২১১৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের ঘটনায় মো. মনসুর আলী (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ জুন) এসআই মো. আসাদুজ্জামান অভিযান এয়ারপোর্ট থানার রংগীটিলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনসুর রংগীটিলা গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।

পরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সে ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও সে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।

আটককৃত মনসুর ১৬৪ ধারায় জড়িতের স্বীকারোক্তি প্রদান করেছে বলে এক প্রেস বিজপ্তিতে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানা এলাকার উমাইয়াগাও থেকে অভিযান চালিয়ে ভারতীয় চিনি বোঝাই ১৪টি ট্রাক, একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার আটক করা হয়। এসময় গাড়ি থেকে নেমে চোরাকারবারীরা দৌঁড়ে পালিয়ে যায়। জব্দকৃত চিনির বাজারমূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।পরে শুক্রবার ( ৭ জুন) সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার এসআই মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলা (নং ৫/৮৪) দায়ের করেন।




এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক