ওসমানীনগরের সাজাপ্রাপ্ত আসামি ডেমরা থেকে গ্রেফতার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ওসমানীনগরের সাজাপ্রাপ্ত আসামি ডেমরা থেকে গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৭:৫৭:৪৮ পূর্বাহ্ন

ওসমানীনগরের সাজাপ্রাপ্ত আসামি ডেমরা থেকে গ্রেফতার

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগর থানা পুলিশের অভিযানে ৬টি সিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি আশরাফ আলী (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আশরাফ আলী উপজেলার, মন্ডলকাপন পশ্চিম মোহাম্মদপুর গ্রামের মৃত ইসহাক আলীর পুত্র।

মঙ্গলবার রাতে ঢাকার ডেমরা থানার ডগার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন অপরাধে ৬টি সিআর মামলায় অভিযুক্ত আশরাফ আলী দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য এবং এএসআই সোনা মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঢাকার ডেমরা থানার ডগার বাজার এলাকা থেকে আশরাফকে গ্রেফতার করা হয়। 

অভিযান পরিচালনাকারী ওসমানীনগর থানার এস.আই সবিনয় বৈদ্য বলেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ৬টি মামলার সাজাপ্রাপ্ত আসামী আশরাফ আলীকে গ্রেফতার করতে সক্ষম হই। 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক বলেন  বুধবার গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক