ছবি: নিজস্ব
সিলেটের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদ্দীপ্ত সিলেট-এর আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে নগরীর দরগাহ গেইটস্থ হোটেল হলি ইনের হলরুমে এ আয়োজনে নগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
উদ্দীপ্তের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সভাপতিত্বে এতে বক্তব্যপর্বে অংশ নেন বাংলাদেশ ছাত্রলীগ ইতালী পালেরমো শাখার সভাপতি মো. শাহাদত, সিলেট এমসি কলেজ রিপোর্টাস ইউনিটির সভাপতি ইমরান ইমন, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুল কাদির, সিলেটস্থ জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম রনি, মদন মোহন কলেজ পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রুপক দাশ, হাওরসাহিত্য উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাক গল্পকার জেনারুল ইসলাম।
উদ্দীপ্তের প্রশিক্ষণ সম্পাদক বীর মোজাহিদের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সংগঠক নাজমুল ইসলাম, উদ্দীপ্তের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ জয়েল, সদস্য সজিব আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে আগত অতিথি বাংলাদেশ ছাত্রলীগ ইতালী পালেরমো শাখার সভাপতি মো. শাহাদত ও হাওরসাহিত্য উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জেনারুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রসঙ্গত- উদ্দীপ্ত সিলেট ২০১৭ সালের ২০শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি অসহায় রোগীকে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা ম্যানেজ, ব্লাড ডোনেশন প্রোগ্রাম, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী, প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ বিতরণ, সুবিধা বঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ, অসহায় দরিদ্র মানুষের খাদ্য সামগ্রী বিতরণ, শীতার্ত মানুষের শীত বস্ত্র বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, করোনা মহামারী সময় অসহায় মানুষের বিভিন্ন সহযোগিতা, হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক, সাবান, বিতরণ সহ নানা সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।
এস এইচ টি/




