নগরজুড়ে মৌ মৌ ঘ্রাণ,বাজারে মধুমাসের ফল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

নগরজুড়ে মৌ মৌ ঘ্রাণ,বাজারে মধুমাসের ফল

মইনুল হাসান আবির, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৮:৩৬:৩১ পূর্বাহ্ন

নগরজুড়ে মৌ মৌ ঘ্রাণ,বাজারে মধুমাসের ফল

ছবি: নিজস্ব


জ্যৈষ্ঠ মাস মানেই বাজারে মুখরোচক ফলের সমাহার। এ সময়ে চারপাশ ভরে ওঠে নানা জাতের ফলের মধুর ঘ্রাণে। জ্যৈষ্ঠ মাসে মূলত রসালো ফলের গন্ধে ম ম করে বলেই এই মাসকে মধুমাস বলা হয়। প্রতিবছরের মতো এবারও মধুমাসে সিলেট নগরীর স্থানে স্থানে বসেছে লিচু, আম, কঁাঠালসহ নানারকম মৌসুমি ফলের সমাহার।

১২ জুন, বুধবার। সিলেট নগরীর আম্বরখানা, বন্দরবাজার ও মদিনা মার্কেটের ফল বাজারগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়- আম, লিচু, কঁাঠাল, জাম, ভুবি, আনারসসহ নানাধরনের মৌসুমি ফলের পসরা সাজানো সাজিয়েছে রাখা হয়েছে দোকানে দোকানে। ক্রেতারা মৌসুমি ফল কিনছেন বেশি। বাজারও এখন মৌসুমি ফলের দখলে। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে লিচু। তবে আমের চাহিদাও রয়েছে প্রচুর। দেশি বিভিন্ন রকম ফলে আকৃষ্ট এখন ক্রেতারা। ফলে বাজারে বিদেশি ফলের চাহিদা ও দাম কিছুটা কম। দেশি ফলের সরবরাহ আরও বাড়লে বিদেশি ফলের দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

বাজারে বর্তমানে দেশি ফলের আকার ও মান ভেদে দামও রয়েছে। প্রতিকেজি সুস্বাদু স্থানীয় উন্নত জাতের হিমসাগর আম ১০০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ল্যাংড়া আম ৯০ টাকা থেকে ১০০ টাকা, আম রুপালী ১০০ টাকা, খিরসা আম ৯০ টাকা থেকে ১০০ টাকা, নওগঁার নাক ফজলি আম ১২০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে। একইভাবে ১০০ বুম্বাই লিচু বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা, ১০০ পাটনাই লিচু বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। আনারস ২০ থেকে ৬০ টাকা, তরমুজ ১০০ থেকে ৩০০ টাকা, বাঙ্গি ৭০ থেকে ১০০ টাকা, কঁাঠাল ২০০ থেকে ৩০০ টাকা, তেঁতুল ৪০০ টাকা, পেয়ারা ৮০ থেকে ১০০ টাকা, সফেদা ১২০ টাকা, জাম ১৮০ থেকে ২৩০ টাকা করে, আতা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নগরীর বাজারগুলোতে ৩ জাতের আম এখন পর্যন্ত এসেছে। এর মধ্যে হিমসাগরের চাহিদা সবচেয়ে বেশি। 

অন্যদিকে, বিদেশি ফলের মধ্যে প্রতিকেজি মাল্টা ২৫০ থেকে ২৬০ টাকা, নাশপতি ২৬০ টাকা, ডালিম ৪০০ থেকে ৪২০ টাকা, সাদা আঙুর ৩০০ টাকা, কালো আঙুর ৪৫০ টাকা, সাউথ আফ্রিকার কমলা ৩২০ থেকে ৩৫০ টাকা, গালা আপেল ২৮০ টাকা, সবুজ আপেল ৩০০ থেকে ৩২০ টাকা, ফুজি আপেল ৩০০ থেকে ৩২০ টাকা, ড্রাগন ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। 

নগরীর মদিনা মার্কেট খান বাজারের খুচরা ফল বিক্রেতা মো. শামীম আহমদ দৈনিক জৈন্তা বার্তাকে বলেন, বাজার দেশি আম ও লিচুতে ভরপুর। সময়ে সময়ে বাজারে দেশি ফলের চাহিদা বেড়েছে। ক্রেতারা এখন আম, কাঠাল ও লিচু নিয়ে ব্যস্ত। মৌসুমি ফল মৌসুম ছাড়া পাওয়া যায় না, তাই মৌসুমি ফলের চাহিদা বেশি। অন্যদিকে বিদেশি ফলের দিকে এখন ক্রেতারের তেমন নজর নেই। যে কারণে দাম ওইসব ফলের দাম কমছে।

বন্দরবাজারের ফল বিক্রেতা আব্দুর রহমান বলেন, বাজারে এখন মৌসুমি ফলের অভাব নেই। ক্রেতারাও ফলের প্রতি বেশি আকৃষ্ট। প্রতিদিন যেমন বাজারের বেশি ফল আসছে, তেমনি ফলের বিক্রি বাড়ছে।

বন্দরবাজারে ফল কিনতে আসা নগরীর উপশহরে জামাল হোসেন বলেন, জ্যৈষ্ঠ মাস আসলে বাজারের তুলনামূলক কম দামে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। বিশেষ করে বাজারে প্রচুর আম, কাঠাল ও লিচু ওঠে। প্রতিদিন আমার বাজারের তালিকায় ফল থাকে। 

আম্বরখানা ফল বাজারে কথা হয় চৌকিদেখীর আবু তাহেরের সাথে। তিনি বলেন, ফলের জন্য মূলত মধুমাস জ্যৈষ্ঠের অপেক্ষায় থাকেন সবাই। এখন প্রতিদিন বাজার থেকে আম, কাঠাল, লিচু কিংবা অন্য কোনো ফল নিই। 

মৌসুমি ফলের স্বাস্থ্য উপকারিতার বিষয়ে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম দৈনিক জৈন্তা বার্তাকে বলেন, মৌসুমি সব ফলই স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। দেহের ভিটামিন ও মিনারেলের ঘাটতি ফল খাওয়ার মাধ্যমেই পূরণ হয়ে থাকে। চিকিৎসকরা সাধারণত মানুষকে শারীরিকভাবে সুস্থ থাকতে মৌসুমি ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। মৌসুমি ফলে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। হাড় মজবুত ও সুস্থ রাখতে মৌসুমি ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হৃদ্যন্ত্রের সুরক্ষায় মধুমাসের মৌসুমি ফল খাওয়া উচিত। এছাড়াও মৌসুমি ফল ক্যানসার প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে থাকে। তবে প্রত্যেককেই পরিমাণমতো মৌসুমি ফল খেতে হবে। প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে অ্যাসিডিটিসহ নানাধরনের সমস্যা হতে পারে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক