জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ: জামানত জমা দিয়েও সংযোগ পাচ্ছেন না গ্রাহকরা!
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ: জামানত জমা দিয়েও সংযোগ পাচ্ছেন না গ্রাহকরা!

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৮:৪২:১২ পূর্বাহ্ন

জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ: জামানত জমা দিয়েও সংযোগ পাচ্ছেন না গ্রাহকরা!

ছবি: সংগৃহীত


জামানতের টাকা জমা নিয়ে মিটার সংযোগ দিচ্ছে না সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন জকিগঞ্জ জোনাল অফিস। প্রায় তিন মাস ধরে নতুন মিটার সংযোগের কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন গ্রাহক ও ইলেকট্রিশিয়ানরা। 

বিদ্যুৎ অফিসের কর্মকর্তা জানান, একজন গ্রাহক নতুন মিটার সংযোগের জন্য অফিসের অনুমোদিত ইলেকট্রিশিয়ান দ্বারা ঘরের ওয়ারিং সম্পন্ন করে অনলাইনে আবেদন করতে হয়। আবেদন অনুমোদনের পর রকেটের মাধ্যমে জামানত ফি জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে মিটার সংযোগ দিয়ে থাকি। কিন্তু রমজানের পর থেকে আমাদের অফিসে সার্ভিস ড্রপ (মিটার সংযোগের তার) না থাকায় নতুন মিটার সংযোগ দেওয়া হচ্ছে না। 

মিটার সংযোগ না দেওয়ায় প্রতিনিয়ত শত শত গ্রাহকের তোপের মুখে পড়তে হচ্ছে কর্মকর্তা ও ইলেকট্রিশিয়ানদের।

জকিগঞ্জ পৌর শহরের বাসিন্দা জাসমিন আক্তার নামে এক গৃহবধূ বলেন, প্রায় দুই মাস পূর্বে সুলতানপুর ইউনিয়নে আমার বৃদ্ধ মায়ের জন্য একটি নতুন মিটারের আবেদন করি। আবেদনের পূর্বে অফিসের কর্মকর্তাদের কথামতো অনুমোদিত একজন ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ঘরের ওয়ারিং সম্পন্ন করে মিটার জামানত ফি জমা করি। কিন্তু আজ পর্যন্ত মিটার সংযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে একাধিকবার ডিজিএম সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও কোন লাভ হয়নি।

মিটারের আবেদনকারী একাধিক গ্রাহক একই অভিযোগের পাশাপাশি খলাছড়া ইউনিয়নের ফইয়াজ আলী নামের এক ব্যক্তি বলেন, জকিগঞ্জ জোনাল অফিসের এক কর্মকর্তা ওয়ারিং পরিদর্শনে বাড়িতে এসে বলেন মিটার জামানত ফি জমা করার দু-চারদিনের মধ্যে সংযোগ প্রদান করা হবে। জামানত ফি জমা করার দেড় মাস পার হলেও আজ পর্যন্ত মিটার সংযোগ দেওয়া হয়নি। একদিকে ছেলে-মেয়েরা বিদ্যুতের জন্য লেখাপড়া করতে পারছে না। অন্যদিকে গরমের জন্য চরম কষ্ট পোহাতে হচ্ছে অন্ধকারে।

জানা যায়, দালালচক্রের মাধ্যমে লাইম্যানদের হাজার পঁাচেক টাকা ধরিয়ে দিলে দ্রুত সময়ের মধ্যে মিটার সংযোগ পাওয়া যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, অফিসে গেলেই কর্মকর্তারা বলতেন তার নেই। সংযোগ পেতে সময় লাগবে। পরে অফিসে কয়েকদিন ঘুরাঘুরির পর একজনের মধ্যে ৫'শ টাকা উৎকোচ দিয়ে মিটার সংযোগ পেয়েছি। 

জকিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোতাছিম বিল্লাহ মিটার সংযোগের ব্যাপারটি স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে অফিসে সার্ভিস ড্রপ না থাকার কারণে মিটার সংযোগ দিতে পারছি না। আবেদনকারীরা কতদিন পরে সংযোগ পাবে তাও তিনি জানেন না! অবশেষে তিনি বলেন, তার আসলে দ্রুত সংযোগ দেওয়া হবে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক