বিশ্বনাথে বাস লেগুনার মুখোমুখি সংর্ঘষে নিহত -২
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

বিশ্বনাথে বাস লেগুনার মুখোমুখি সংর্ঘষে নিহত -২

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৩:১২:০২ পূর্বাহ্ন

বিশ্বনাথে বাস লেগুনার মুখোমুখি সংর্ঘষে নিহত -২


সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে রোডে বাস- লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ১৩ জুন সকাল আনুমানিক ৭ টায় বিশ্বনাথ উপজেলার সাহেবনগর পয়েন্ট সংলগ্ন পূর্বে এ দূর্ঘটনা ঘটে।

সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে রোডে সিলেটগামী লেগুনার সাথে সুনামগঞ্জগামী শ্যামলী বাসের (ঢাকা-মেট্রো-ব-১৫-২৬৪৭) মুখোমুখি সংঘর্ষে চালক সহ তিনজন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে প্রেরণের পর চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রী মারা যান বলে বিশ্বনাথ থানা পুলিশ সূত্রে জানা গেছে।  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই জয়ন্ত সরকার। 

দূর্ঘটনায় নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২) ও কৌসর আলমের ছেলে শাহিন মিয়া (২৮)। আশংকাজনক অবস্থায় লেগুনা চালক নাইম (১৮) কে সিলেটের ওসমানী হাসপাতালে পাঠানো হয়।তিনি সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চালক নাইম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি গ্রামের ময়নুল হকের ছেলে বলে জানা গেছে। 

দুর্ঘটনায় কবলিত লেগুনা গাড়ী ও শ্যামলী বাসটি জয়কলস হাইওয়ে পুলিশ উদ্ধার করে তাদের তত্বাবধানে রেখেছে । বতর্মানে এলাকার  সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও রোডে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এমনটি পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক