ছবি : নিজস্ব
সিলেট-১ আসনের এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. এ. কে আব্দুল মোমেনের দ্রুত সুস্থতা কামনায় সিলেট সদর উপজেলা পরিষদের উদ্যোগে এক দোয়া মাহফিল বুধবার দুপুরে উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মাদ সানুর, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম আজাদ, জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মানিক মিয়া, আবুল কাশেম মেম্বার, মোবাসির আলী, সাবাজ আহমদ মেম্বার, নাসির উদ্দিন মেম্বার, মুজাহিদ মেম্বার, নুরুল আমিন কুকু মেম্বার, কাছা মিয়া কছির মেম্বার, আব্দুল মোছাব্বির মেম্বার, শাহীন আহমদ মেম্বার, জামাল মেম্বার, মোকতাদির মেম্বার, আওয়ামী নেতা উস্তার আলী, কয়েস আহমদ, মোবারক, সাদাত হোসেন, সদর উপজেলা যুবলীগ নেতা মো. কুতুব উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ উদ্দিন, মনতাহা প্রমুখসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মচারীবৃন্দ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি’র সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল রহমান।
এদিকে ড. আব্দুল মোমেন এমপি বৃহস্পতিবার দুপুরে সুস্থ হয়ে নিজ বাসভবনে ফিরেছেন। তার ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা/মিসবাহ/মনোয়ার




